1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

অভিভাবককে জুতাপেটা : সেই প্রধান শিক্ষিকা বরখাস্ত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অভিভাবককে জুতাপেটা করার ঘটনায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার ছবিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার পশ্চিম সারডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামসুন্নাহার ছবি প্রতিদিন দেরিতে বিদ্যালয়ে আসেন। গত ১৮ জুলাই দেরিতে বিদ্যালয়ে আসায় একজন অভিভাবক দেরির কারণ জানতে চান।

এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষিকা শামসুন্নাহার ছবি ওই অভিভাবককে পায়ের জুতা দিয়ে মারধর করেন। এর প্রতিবাদে গত ১৯ জুলাই দুপুরে মহাসড়কে মানববন্ধন করেন অভিভাবকরা।

এ ঘটনায় স্থানীয় ১১ জন অভিভাবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন প্রধান শিক্ষক। এর জেরে প্রধান শিক্ষকের অপসারণ দাবি করে গত রোববার (২৪ জুলাই) থেকে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন না অভিভাবকরা। এজন্য পাঁচদিন ধরে ওই বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী আসছে না।

এদিকে মঙ্গলবার (২৬ জুলাই) অভিভাবক সমাবেশ ডাকে বিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন এলেও সমাবেশে আসেননি কোনো অভিভাবক ও শিক্ষার্থী।

ওইদিন সহকারী শিক্ষকদের কাছ থেকে প্রধান শিক্ষকের আচরণ ও অভিভাবকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার লিখিত বক্তব্য নেন শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন।

যা তদন্ত প্রতিবেদন হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস হয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়।

তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে অভিযুক্ত প্রধান প্রধান শিক্ষক শামসুন্নাহার ছবিকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার পত্র পাঠান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী। একই সঙ্গে ওই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করা হয়েছে।

লালমনিরহাট জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী বলেন, বিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আপাত ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com