1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

অমর একুশে বই মেলা-২০২৪ দুটি অস্থায়ী স্টেশন নিয়ে অগ্নিনিরাপত্তায় প্রস্তুত ফায়ার সার্ভিস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১৮১ বার দেখা হয়েছে

অমর একুশে বই মেলা ২০২৪-এর অগ্নিনিরাপত্তা প্রদানে প্রস্তুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মেলা প্রাঙ্গণে বিভিন্ন প্রকার গাড়ি, পাম্প ও সরঞ্জাম নিয়ে দিনরাত ২৪ ঘণ্টা নিরাপত্তায় প্রস্তুত থাকবেন ৭৭ জন জনবল। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে দুটি অস্থায়ী ফায়ার স্টেশনের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হবে। আজ বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুটি অস্থায়ী ফায়ার স্টেশনের মাধ্যমে অগ্নিনিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ৯ জন ফায়ারফাইটার সোহরাওয়ার্দী উদ্যানের ৬টি পয়েন্ট ও বাংলা একাডেমির ৩টি পয়েন্টে মেলা চলাকালীন ২টি করে ফায়ার এক্সটিংগুইশার নিয়ে টহল ডিউটি করবেন এবং অগ্নিদুর্ঘটনায় দ্রুত সাড়া প্রদান করবেন। অগ্নিদুর্ঘটনায় দ্রুত সাড়া প্রদানের জন্য বাংলা একাডেমির পুকুর ও উদ্যানের লেকে দুটি পাম্প ২৪ ঘণ্টা স্থাপন করা থাকবে। মেলা প্রাঙ্গণে তাৎক্ষণিক অসুস্থদের সেবা প্রদান ও হাসপাতালে পরিবহনের জন্য ২৪ ঘণ্টা একটি অ্যাম্বুলেন্স মোতায়েন থাকবে।
এছাড়া বইমেলার সোহরাওয়ার্দী প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের একটি স্টলও স্থাপন করা হয়েছে (স্টল নং ১৭ ও ১৮ নং স্টলে); যেখানে ফায়ার সার্ভিস হতে প্রকাশিত অগ্নিনিরাপত্তা বিষয়ক বিভিন্ন বইও পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com