1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

অর্থনৈতিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা না থাকায় বিভুরঞ্জনদের মত সাংবাদিকদের জীবনাবসান ঘটে—বিএমএসএফ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৩১০ বার দেখা হয়েছে

ঢাকা, শুক্রবার,, ২২ আগস্ট, ২০২৫ খ্রী: জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার (৭১) লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ২১ আগস্ট তারিখে বাসা থেকে বের হন তিনি। প্রতিদিনের মতো সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন, কিন্তু এরপর আর বাসায় ফেরেননি এবং অফিসেও পৌঁছাননি। তার পরিবার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে ।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাংবাদিকদের নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সরকারের ব্যর্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা উল্লেখ করেছে, সাংবাদিকদের অর্থনৈতিক ও রাষ্ট্রীয় নিরাপত্তার অভাবে বিভুরঞ্জন সরকারের মতো ঘটনা ঘটছে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফ-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, “রাষ্ট্রের পক্ষে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা আজ মামলা, নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। মব জাস্টিসের মাধ্যমে সাংবাদিক নির্যাতনে দেশে এক নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে” ।

এছাড়া, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যার ঘটনায় বিএমএসএফ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং রাষ্ট্রযন্ত্রের নিস্ক্রিয়তাকে দায়ী করেছে। তারা দ্রুত বিচার ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে ।

এই পরিস্থিতিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সরকারের সক্রিয় ভূমিকা প্রয়োজন। বিএমএসএফ সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদার প্রশ্নে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে এবং দাবি বাস্তবায়ন না হলে সামনে আরও কঠোর কর্মসূচি আসতে পারে ।

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের নিখোঁজ হওয়া এবং তার লাশ উদ্ধার ঘটনায় সর্বশেষ তথ্য অনুযায়ী, পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com