1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

অর্ধেকের বেশি করোনা রোগী গ্রামাঞ্চলের: স্বাস্থ্যের ডিজি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন কোভিড-১৯ রোগীদের মধ্যে অর্ধেকেরও বেশি গ্রামাঞ্চলের বাসিন্দা বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, দেশজুড়ে করোনাভাইরাস ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের অর্ধেকেরও বেশি গ্রামের মানুষ। করোনার তীব্রতা অনেক বেশি হলে তারপর হাসপাতালে আসছেন এসব রোগীরা।

সোমবার (৫ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের অনুষ্ঠিত এক সভা শেষে উপস্থিত সাংবাদিকদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্যের ডিজি বলেন, এখন বর্ষার মৌসুম। অনেকেই করোনাভাইরাসে সংক্রমিত হলেও সাধারণ সর্দি-জ্বর বা কাশিতে আক্রান্ত বলে ধরে নিচ্ছেন। পরীক্ষা করাচ্ছেন না, বা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না। পরে রোগের তীব্রতা বাড়লে হাসপাতালে আসছেন। তখন তাদের ৫০ শতাংশেরও বেশি মানুষের করোনা শনাক্ত হচ্ছে।

তিনি আরো বলেন, ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সঙ্গে আমরা ভার্চুয়াল বৈঠক করেছি। তারা জানিয়েছেন, বেশিরভাগ রোগী গ্রাম থেকে আসছেন এবং তারা গুরুতর অবস্থায় এসে ভর্তি হচ্ছেন। সংক্রমিত হওয়ার পরেও অনেককে জানেন না কোভিড-১৯ সম্পর্কে। তারা একে স্বাভাবিক ফ্লু বলে মনে করছেন। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের গ্রামে গ্রামে মাইকিং করার পরামর্শ দিয়েছি। বাড়ি বাড়ি রোগীর খোঁজ রাখতে বলেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com