1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন ———এমপি নূরুল ইসলাম বুলবুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৭৯ বার দেখা হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সদর ৩ আসনের অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে বিশেষ ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল-এর পক্ষ থেকে এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। বুধবার (২৭ মে) সকাল ১০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমির মিলনায়তনে ঈদ উপহার বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু জার গিফারী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাঃ রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাঃ লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মোঃ নজরুল ইসলাম এবং সদর উপজেলা সাবেক চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ স্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয় সুধীজন ও সাধারণ মানুষের মতে, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসনীয়। তারা বলেন, এমন মানবিক সহায়তা সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জানা গেছে, নূরুল ইসলাম বুলবুল প্রতি বছরই বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবকে কেন্দ্র করে অসহায় মানুষের সহায়তায় নানা ধরনের মানবিক ও কল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে আসছেন।ঈদ উপহার বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। উপহার পেয়ে সাধারণ মানুষের মুখে হাসি ফুটে ওঠে এবং তারা এই উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com