1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

অস্কারে আমন্ত্রণ পেলেন বিদ্যা বালান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: একাডেমি পুরস্কার বা অস্কারের নতুন কমিটি সদস্য হওয়ার আমন্ত্রণ পেয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। তার সঙ্গে আর ৩৯৪ জনকে আমন্ত্রণ জাননো হয়েছে। অস্কারের আয়োজক একাডেমি অব মোশন পিকচার্স আর্ট অ্যান্ড সায়েন্সেসের পেজে নতুন আমন্ত্রিতদের নাম ঘোষণা করা হয়েছে।

বিদ্যা বালান ছাড়াও এ তালিকায় আছেন জ্যানেট জ্যাকসন, রবার্ট প্যাটিনসন, আন্ড্রা ডে, মারিয়া বাকালোভা, ভ্যানেসা কার্বসহ হলিউডের নামকরা তারকারা। তারকাদের পাশাপাশি ডিজনি হটস্টার, অ্যাপল টিভির মতো কয়েকটি বড় প্রতিষ্ঠানের প্রধানকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

বলিউড থেকে ডাক পেয়েছেন বিদ্যা বালান, প্রযোজক শোভ কাপুর, তার মেয়ে একতা কাপুর। নতুন সদস্যরা ভোটের মাধ্যমে তাদের রায় জানাবেন। তাদের রায়ে জয়ীরাই পাবেন অস্কার পুরস্কার। পাশাপাশি তারা ৯৪তম অস্কার আয়োজনের বিভিন্ন বিষয়ে নিজেদের মতামতও দেবেন।

এর আগে বলিউড থেকে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অনিল কাপুর, আমির খান, সালমান খান, ইরফান খান, হৃতিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটসহ অনেকে আমন্ত্রণ পেয়েছিলেন।

জানা গেছে, অস্কারের ২০২২ আসর বসবে ২৭ ফেব্রুয়ারি। সবকিছু ঠিকঠাক থাকলে এটি হবে অস্কারের ৯৪তম আসর। চলতি বছর এপ্রিলে অনুষ্ঠিত হয়েছিল অস্কারের ৯৩তম আসর। এ আসরে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছিল ‘নো ম্যাড ল্যান্ড’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com