1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আইপিএলে ‘সাকিবকাণ্ড’ ফিরিয়ে আনলেন ঋষভ পান্ত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চলমান আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা জস বাটলার তৃতীয় সেঞ্চুরিতে ভর করে আসরের ৩৪তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ১৫ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো রাজস্থান। তবে শুক্রবার (২২ এপ্রিল) রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ চলার সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক ঋষভ পান্ত।

বিগত কয়েক বছরে ব্যাটিং এবং উইকেটকিপিংয়ের দৌলতে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছেন। তবে শুক্রবারের রাতে তিনি যে মেজাজ দেখালেন সেই কারণে ইতিমধ্যেই তিনি সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। আসলে কোমরের উপরে আসা একটা ফুলটস ডেলিভারিতে ‘নো বল’ দেননি মাঠে উপস্থিত আম্পায়ার। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন ঋষভ। তিনি ডাগ আউটে দাঁড়িয়ে মাঠে উপস্থিত দুই ব্যাটারকে হাতের ইশারায় বুঝিয়ে দেন যে- আম্পায়ার এমন সিদ্ধান্ত যদি গ্রহণ করেন, তাহলে আর খেলার দরকার নেই। ফিরে আসাটাই মঙ্গলজনক হবে।

দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের একদম ফাইনাল ওভারে এই ঘটনার সাক্ষী থাকে গোটা ক্রিকেট বিশ্ব। এই ম্যাচটা জিততে শেষ ওভারে দিল্লির ৩৬ রান দরকার ছিল। প্রথমে মনে হয়েছিল- এই লক্ষ্য অর্জন করা একদমই সম্ভব নয়। তবে রোভম্যান পাওয়েল কিছুটা হলেও আশা দেখিয়েছিলেন। প্রথম তিনটি বলে তিন ছক্কা হাঁকিয়ে তিনি ম্যাচের হাওয়া নিজেদের দিকে ঘুরিয়ে নেন।

ওভারের তৃতীয় বলটা ছিল ফুল টস এবং কোমরের উপরে। যে কেউ এটাকে নো বল বলতে কুণ্ঠাবোধ করবে না। কিন্তু মাঠে উপস্থিত আম্পায়াররা অবশ্য সেই রাস্তায় হাঁটলেন না। তারা স্পষ্ট জানিয়ে দেন এই ডেলিভারিতে কোনও অসুবিধা নেই। যদি আম্পায়াররা বলটাকে ‘নো’ বলে ঘোষণা করতেন তাহলে দিল্লির জয়ের হিসাবটা দাঁড়াত ৪ বলে ১৭ রান। সেই সঙ্গে পাওয়েল একটা ফ্রি হিটও পেতেন। তবে এদিন ওবেদ ম্যাকয়ের ভাগ্যটা কিছুটা হলেও ভালো ছিল। নো বল না ডাকায় তাঁকে আর অতিরিক্ত কোনও ডেলিভারি করতে হয়নি।

তবে ম্যাচের শেষে ঋষভ পন্থ কিন্তু স্পষ্ট বুঝিয়ে দেন যে ব্যাপারটাকে তিনি মেনে নিতে পারেননি। তিনি বলেন, আমি একথাই বলব যে গোটা ম্যাচে ওরা ভালো বোলিং করেছে। তবে শেষের দিকে পাওয়েলের কাছে একটা সুযোগ এসেছিল। আমার মতে ওই একটা নো বলই গোটা ম্যাচের রং বদলে দিতে পারত। তবে সেটা তো আর আমার হাতে নেই। হ্যাঁ, এই সিদ্ধান্তে আমি সত্যিই খুব হতাশ। এর থেকে বেশি তো আমি আর কিছু করতেও পারব না। ডাগআউটে যারা ছিলেন, তারা প্রত্যেকেই হতাশায় ভেঙে পড়েছেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার অলিখিত সেমিফাইনালে অনেকটা এমন কাণ্ডই ঘটেছিল। নো বল নিয়ে ঝামেলা করার কারণে বাংলাদেশ দলের দুই ব্যাটারকে মাঠ ছেড়ে আসতে বলেছিলেন সেই সময়ের টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। কী ঘটেছিল সেদিন?

ম্যাচের অন্তিম মুহূর্তে লঙ্কান পেসার ইসুরু উদানা একই ওভারে টানা দুটি বাউন্সার ছোঁড়ার পরও ফিল্ড আম্পায়াররা নো বল এর সংকেত না দিলে ক্ষোভে ফেটে পড়েন সাকিব। এরপরই তিনি দুই অপরাজিত টাইগার ব্যাটারকে মাঠ থেকে বের হয়ে আসতে বলেন। পরে পরিস্থিতি শান্ত হলে আবার শুরু হয় ম্যাচ। পরের ৪ বলে প্রয়োজন ছিল ১২ রান। মাহমুদউল্লাহ রিয়াদের দারুণ ব্যাটিংয়ে ইনিংসের ১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com