1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আইপিএলে সুযোগ পেলেও কি সাকিব বলতো খেলবো না: প্রশ্ন পাপনের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৩৭ বার দেখা হয়েছে

ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে বেশ আলোচিত নাম সাকিব আল হাসান। মাঠ কিংবা মাঠের বাইরে, আলোচনা আর সমালোচনা যেন তার নিত্য সঙ্গী! গত রোববার আরো একটি আলোচনার জন্ম দিয়েছেন সাকিব। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের দুই সংস্করণের জন্য ঘোষিত দলে নাম থাকলেও মানসিক অবসাদের কারণ দেখিয়ে এই সফরে যেতে চান না টাইগার অলরাউন্ডার। সাকিবের এমন ভাবনায় চটেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলবেন না বলে আগেই বোর্ডকে চিঠি দিয়েছিলেন সাকিব। যেখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে চান বলে আগ্রহ প্রকাশ করেন। তবে শেষ পর্যন্ত আইপিএলের নিলামে দল পাননি সাকিব। পরে সাকিবের সঙ্গে আলোচনা করে বোর্ড সভাপতি জানান, টেস্ট সিরিজেও পাওয়া যাবে সাকিবকে। টেস্টের জন্য দল ঘোষণা হলে সেখানে এই আসে বাঁহাতি অলরাউন্ডের।

এজন্য ক্ষুব্ধ পাপন আজ (সোমবার) গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলনে জানান, সাকিব মানসিকভাবে বিপর্যস্ত থাকলে আইপিএল খেলত কীভাবে? পাপন বলেন, ‘মানসিকভাবে বিপর্যস্ত থাকলে সে আইপিএল খেলত কীভাবে? যদি ওকে আইপিএলে নিতো তাহলে বলতো আমি মানসিকভাবে বিপর্যস্ত?’

সাকিবের মন্তব্যের প্রসঙ্গে পাপনের কাটছাঁট জবাব, ‘আমরা মোটেও বিচলিত নই। ও হয়তো মানসিক, শারীরিকভাবে ডিস্টার্ব। ওর যদি সমস্যা হয় আমাদের জানাতে পারে। বিমানবন্দরে বলে দেওয়া, ও তো দিনের বেলায় আমাদের সঙ্গে আলোচনা করতে পারত। কোচের সঙ্গে কথা বলতে পারত। সুজনের (খালেদ মাহমুদ) সঙ্গে কথা বলতে পারত। হঠাৎ করে এভাবে চমক দেওয়া, কেন করছে—অনেকে এটা পছন্দ করেনি।’

সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়ার পিছনে আরেকটি কারণ হিসেবে দাঁড় করেছেন তার সম্প্রতি ফর্ম। ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না তার। এজন্য আফগানিস্তান সিরিজটি উপভোগ করেননি তিনি। এখানেও প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন পাপন। তবে কী বাংলাদেশের পাওয়া জয় উপভোগ করেননি সাকিব?

পাপন বলেন ‘সাকিব বলছে আফগান সিরিজে সে উপভোগই করেনি। আমরা যে জিতেছি সে উপভোগই করেনি। কেন? তার যদি অফফর্ম থাকত, সে বলতে খেলব না! সমস্যাটা কোথায়? খেলার পর যদি বলে উপভোগ করেনি, আগ্রহ নেই, মোটিভিশন নাই, তাহলে আমাদের বলো। বলো, আগ্রহ নেই। তাহলে খেলো না।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com