1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আইসিসির মাস সেরার তালিকায় বাংলাদেশের সাকিব

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অক্টোবর মাস জুড়ে ব্যাট-বল হাতে দারুণ ছন্দে ছিলেন সাকিব আল হাসান। তার ধারাবাহিক পারফরম্যান্স মূল্যায়নে এনেছে আইসিসি। তাইতো দ্বিতীয়বারের মতো সংস্থাটির মাস সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের এ অলরাউন্ডার। যেখানে তার প্রতিদ্বন্দ্বি পাকিস্তানের আসিফ আলী ও নামিবিয়ার ডেভিড ভিসা। এবার ভোটাভুটিতে এগিয়ে থাকলে দ্বিতীয়বারের মতো এই শিরোপা উঠবে সাকিবের হাতে।

গত জুলাই মাসে প্রথমবারের মতো সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন সাকিব। তার আগে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে মে মাসে এই পুরস্কার জেতেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

অক্টোবরে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সাকিব ব্যাট হাতে ১৩১ রান ও ৫.৫৯ ইকোনমি রেটে নিয়েছেন ১১টি উইকেট। তার দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ডেভিড উইস নামিবিয়ার হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে ২৭ গড় ও ১৩২ স্ট্রাইকরেটে ১৬২ রানের পাশাপাশি মাত্র ৭.২৩ ইকোনমি রেটে শিকার করেছেন ৭টি উইকেট।

অন্যদিকে পাকিস্তানের আসিফ আলি প্রথমে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে ২৭ রানের ক্যামিও খেলে দলকে জেতান। পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৯তম ওভারে চারটি ছক্কা হাঁকিয়ে দলকে জেতানোর সুবাদে মনোনয়ন পেয়েছেন মাসের সেরা খেলোয়াড় পুরস্কারে।

এদিকে নারী ক্রিকেটে অক্টোবর মাসের সেরা খেলোয়াড়ের জন্য মনোনয়ন পেয়েছেন জিম্বাবুয়ের ম্যারি অ্যান মুসোন্দা এবং আয়ারল্যান্ডের দুই খেলোয়াড় লরা ডিলানি ও গ্যাবি লুইস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com