1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আওয়ামী লীগের বিদায় ঘণ্টা বেজে গেছে : ড. মোশাররফ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। এই সরকারের বিদায় সময়ের ব্যপার মাত্র।

কুমিল্লা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে শুক্রবার সকালে কুমিল্লা নগরীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বিদ্যুতের খাতের দুরাবস্থা আর লোডশেডিং ইস্যু উল্লেখ করে বলেন, বিদ্যুৎখাতে ডাকাতি করার জন্য এদেশের কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপনের ব্যবস্থা করেছে সরকার।

এই অবস্থা থেকে উত্তরণে সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, যারা গণতন্ত্র হত্যার করার জন্য দায়ী, দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দায়ী, দেশ থেকে টাকা পাচারের জন্য দায়ী, বিদ্যুতের লোডশেডিংয়ের জন্য দায়ী, ডলার পাচারের জন্য দায়ী তাদেরকে ক্ষমতায় রেখে এই সঙ্কট উত্তরণ সম্ভব নয়।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘দেশের ইতিহাসে কোনো স্বৈরশাসকই এমনি এমনি ক্ষমতা ছাড়েনি। আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসকদের নামানো হয়েছে। যারা মানুষকে গুম-খুন করেছে, তারা আইনের শাসন ফিরিয়ে দিতে পারবে না। যারা দুর্নীতি করে, লুটপাট করে, তারা অর্থনীতিকে ফিরিয়ে দিতে পারবে না। যারা গণতন্ত্র হত্যা করেছে, তারা কখনো গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবে না।’

দেশের মানুষ জাগ্রত হয়েছে দাবি করে তিনি বলেন, ‘সাধারণ মানুষ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটাতে চাইছে। কিন্তু এই সরকার মানুষের সেই আন্দোলনকেও নস্যাৎ করার চেষ্টায় রয়েছে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর সভাপতিত্বে সভায় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন, সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, কুমিল্লা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সাবেক সংসদ সদস্য এম আনোয়ারুল আজিম, মনজুরুল আহসান মুন্সি, আবদুল গফুর ভূঁইয়া, বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com