1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

আওয়ামী লীগ নেতাদের ঘুম না ভাঙলেও সতর্ক পাহারায় পুলিশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সকাল ৯টা বাজলেও আওয়ামী লীগ নেতাদের কোথাও দেখা যায়নি। তবে দলের কেন্দ্রীয় কার্যালয় ও সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান করছেন পুলিশ বাহিনীর সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের সামনে কোনো নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়নি। তবে কার্যালয়টির সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে সতর্ক অবস্থানে বসে থাককে দেখা যায়।

অন্যদিকে সকাল ৯টার দিকেও ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফাঁকা। সেখানেও কোনো নেতাকর্মীদের দেখা যায়নি। তবে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের কর্মীদের দেখা যায়। দলীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকজন পুলিশকে সতর্ক অবস্থান করতে দেখা যায়।

শনিবারের মহাসমাবেশ পণ্ড এবং সেখানে পুলিশি হামলার প্রতিবাদে রোববার (২৯ অক্টোবর) সারা দেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যার হরতাল পালিত হয়েছে। এরপর রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষণা করেন, ৩১ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা অবরোধ পালন করবে বিএনপি ও এর শরিক গণতন্ত্র মঞ্চ।

তবে সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ঔষধ পরিবহন অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

সেই কর্মসূচির প্রতিবাতে সতর্ক অবস্থান করার কথা ছিল আওয়ামী লীগের। কিন্তু সকাল ৯টা পর্যন্ত আওয়ামী লীগের দুই কার্যালয়ে কোনো নেতাকর্মীদের দেখা যায়নি বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com