1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আক্কেলপুরে সাবেক মেয়রের ভাইকে কুপিয়ে পায়ের রগ কাটলো প্রতিপক্ষরা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২০১ বার দেখা হয়েছে

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র শহীদুল আলম চৌধুরীর বড় ভাই আল-আমিন চৌধুরীকে (৫২) কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। এতে তার ডান পায়ের হাটুর নিচের মাংসপেশি ও পায়ের রগ কেটে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় আক্কেলপুর পৌর শহরের পুরাতন থানার পেছনে টিএমএসএস অফিস এলাকায় ঘটেছে। আল আমিন চৌধুরী আক্কেলপুর চৌধুরী পাড়ার আব্দুস সাত্তার চৌধুরীর ছেলে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় আক্কেলপুরে পৌরসভার সাবেক মেয়র শহীদুল আলম চৌধুরীর বড় ভাই আল-আমিন চৌধুরীকে পূর্ব শত্রæতার জেড় ধরে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষরা। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তার ডান পায়ের হাটু নিচে কোপ দেওয়া হয়েছে। এতে মাংসপেশী ও রগ কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকায় পাঠানো হয়।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ভিকটিমকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। এজন্য পরিবারের সবাই সেখানে রয়েছে। তারা থানায় আসলে মামলা হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com