1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আগামীকাল দাউদকান্দিতে আসবেন নিসচা’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২০৩ বার দেখা হয়েছে

আলমগীর হোসেন,দাউদকান্দি : আগামীকাল সোমবার দাউদকান্দিতে আসবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, নিরাপদ সড়ক চাই -এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী নাঈম ইসলামকে পূর্ণবাসনে সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন দাউদকান্দি নিসচা’র উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, নিসচা’র মহাসচিব লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো: মহিনুল হাসান।

এছাড়াও দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: তৌহিদ আল হাসান, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: মোজাম্মেল হক, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর আলম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আসাদুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: তারিকুল ইসলাম নয়ন, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নোমান মিয়া সরকার, বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মাজহারুল ইসলাম মানিক সওদাগর সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

সোমবার বিকাল ৩ টায় দাউদকান্দির গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান হবে। এতে সভাপতিত্ব করবেন নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার আহবায়ক লিটন সরকার বাদল। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার সদস্য সচিব আলমগীর হোসেন।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী নাঈম ইসলাম চলতি বছরের ৮ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহীদনগরে বাস চাপায় মারাত্মক আহত হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নোয়াখালী থেকে ঢাকাগামী কে কে ট্রাবলস পরিবহনের একটি বাস দ্রুত গতিতে এসে একটি গ্যারেজের দোকানে উঠে যায়। এই সময় নাঈম ইসলাম সহ দুজন গুরুতর আহত হয়। তার অবস্থার অবনতি হলে ঢাকায় প্রেরণ করা হলে টানা চার মাস সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নাঈম ইসলাম দাউদকান্দি পৌরসভার জামে মসজিদ বাড়ির আনোয়ার হোসেনের ছেলে এবং সে হাসানপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। নাঈম ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার মা লিপি আক্তার নিসচা’র অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com