1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আজই জনসমুদ্রে পরিণত হবে সিলেট নগরী : আরিফ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৩০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সিলেটে বিএনপির গণসমাবেশ আগামীকাল শনিবার। তবে আগামীকাল নয়, আজ রাতের মধ্যেই সিলেট নগরীর জনসমুদ্রে পরিণত হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

আজ শুক্রবার দুপুরে সমাবেশস্থল আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমরা বাধা-বিপত্তি মাথায় নিয়েই আমাদের সকল কাজ গত ১৩ বছর ধরে করছি। আপনারা দেখেন, আগামীকাল আমাদের সমাবেশ। গতকাল (বৃহস্পতিবার) থেকেই মানুষ চলে আসছেন। এটা জনগণের দাবিতে পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠের সমস্ত কাজ সম্পন্ন। জুম্মার পরে থেকে এই সিলেট নগরী একটি জনসমুদ্রে পরিণত হবে। যেটা আপনারা আগামীকাল আশা করছেন, সেটা আজকে রাতের মধ্যেই দেখবেন যে সমস্ত শহর লোকে লোকারণ্য হয়ে পড়বে।’

আরিফ আরও বলেন, ‘বাধা-বিপত্তি অতিক্রম করে জনতা আসছে। বাধা-বিপত্তি যে হচ্ছে না, সেটা কেউ বলতে পারবে না। তবে একটা কথা বিশ্বাস আমার, সিলেটে একটা রাজনৈতিক সম্প্রীতি আছে। আমরা প্রত্যেকে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার দেওয়ার জন্য…এমন মানুষ সিলেটে আছে। কাজেই এখানে অতিউৎসাহী কোনো কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর অতিউৎসাহী দু-চারজন ছাড়া…..আমরা সর্বাত্মক সহযোগিতা পেলেও বাইরের কিছু অতিউৎসাহী আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা দুই-চারটা বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছেন বলে আমরা খবর পাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com