1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আজীবন সম্মাননা পাচ্ছেন শফিক রেহমান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন সাংবাদিক, উপস্থাপক শফিক রেহমান। তাকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিনোদন সাংবাদিকদের অন্যতম সংগঠন সিজেএফবি।

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইটিভি-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডস-এর ২৩তম আসর। সেখানেই এই সম্মাননা তুলে দেওয়া হবে শফিক রেহমানের হাতে। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগঠনটির সহসভাপতি রাসেল আজাদ বিদ্যুত।

এর আগে, বিগত ২২ আসরে সিজেএফবি আজীবন সন্মাননা পেয়েছেন শাহনাজ রহমত উল্লাহ, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আবদুল হাদী, গাজী মাজহারুল আনোয়ার, আলম খান, আজম খান, আতিকুল হক চৌধুরী, আসাদুজ্জামান নূর, আবদুল্লাহ আল মামুন, কবরী সারওয়ার, শবনম, সুচন্দা, সুবর্ণা মুস্তাফা, গোলাম সারওয়ার, জুয়েল আইচ, হুমায়ূন আহমেদ, ইমদাদুল হক মিলন এবং তারিক আনাম খান।

এ ছাড়া সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছরের সেরা তারকাদের পারফরমেন্সের ওপর ভিত্তি করে দেওয়া হবে ইটিভি-সিজেএফবি অ্যাওয়ার্ড ২০২৩। দেশের জনপ্রিয় তারকাদের পারফরমেন্সসহ থাকবে জমকালো আয়োজন।

প্রসঙ্গত, শফিক রেহমান উপস্থাপিত ‘লাল গোলাপ’ নামের একটি অনুষ্ঠান এক সময় তুমুল জনপ্রিয়তা পায়। অনুষ্ঠানটি প্রথমে বিটিভি পরে বাংলাভিশনে প্রচার হতো। গত আট বছর ধরে দেশের বাইরে থাকার কারণে এই অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যায়নি তাকে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর সম্প্রতি দেশে ফিরে আসেন তিনি। সেই সঙ্গে ‘লাল গোলাপ’ অনুষ্ঠানটি আবারও ফিরে আসে টিভি পর্দায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com