1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আজ নতুন জীবনে পা রাখবেন নাউমি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩১ বার দেখা হয়েছে

রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে দুই পরিবারের উপস্থিতিতে ইতোমধ্যে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আর আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন সেন্টারে নতুন জীবনে পা রাখবেন এই গায়িকা।

নাউমি বলেন, ‘আমি নতুন জীবন শুরু করতে যাচ্ছি। শুক্রবার বউ সাজব। বর তানজীর সিদ্দিকী আমার ভালোবাসার মানুষ। তাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি ভীষণ আনন্দিত। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

জানা যায়, অনেক দিন ধরেই তানজীরের সঙ্গে নাউমির প্রেম। বিষয়টি দুই পরিবারকে জানানোর পর তারা সেটি গ্রহণ করে নেয়। সম্প্রতি তানজীর ছুটি নিয়ে কানাডা থেকে দেশে ফিরেছেন বিয়ের পর্বটা সেরে ফেলার জন্য।

উল্লেখ্য, ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ ২০০৯’র প্রতিযোগিতার মধ্য দিয়ে গানের ভুবনে পা রাখেন নাউমি। ২০১২ সালে সিডি চয়েসের ব্যানারে নিজ নামে প্রকাশ হয় তার প্রথম একক। এই অ্যালবামের গান দিয়েই আলোচনায় আসেন এই গায়িকা। এরপর কাজ করেছেন দেশের জনপ্রিয় বেশ ক’জন সংগীতশিল্পীর সঙ্গে। গানের পাশাপাশি নাউমিকে পাওয়া গেছে উপস্থাপনায়ও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com