1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আজ প্রকাশ হচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ রোববার (১৪ ডিসেম্বর) প্রকাশ করা হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন জানিয়েছেন, দুপুরের দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd থেকে ফল জানতে পারবেন।

ফলাফল জানতে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ‘MBBS Result 2025-2026’ লিংকে ক্লিক করে ভর্তি পরীক্ষার রোল নম্বর প্রবেশ করাতে হবে। এরপর ‘Result’ বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। শিক্ষার্থীরা ফলাফল ডাউনলোড বা স্ক্রিনশট সংরক্ষণ করতে পারবেন। পাশাপাশি মেধাতালিকা পিডিএফ আকারেও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল চূড়ান্তকরণ ও পুনর্নিরীক্ষণ সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে। ‘ওএমআর/আইসিআর’ মেশিনের মাধ্যমে উত্তরপত্র পরীক্ষা করা হয়েছে।

ভর্তির ক্ষেত্রে সাধারণ ও সংরক্ষিত আসনে জাতীয় মেধাক্রম ও কলেজ পছন্দক্রম অনুযায়ী আসন বণ্টন করা হবে। সংরক্ষিত আসনগুলোতে সংশ্লিষ্ট শ্রেণির দাবিদারদের মধ্য থেকে মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। প্রার্থীর মেধাক্রম ও পছন্দ অনুযায়ী কোন কলেজে ভর্তি হবেন, তা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হবে।

এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্রের ৪৯টি ভেন্যুতে একযোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৯৮ শতাংশের বেশি পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com