1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আজ রাজধানীর যে ৫টি প্রবেশমুখে অবস্থান করবে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: এক দফা দাবিতে আজ রাজধানীর প্রবেশমুখে ৫ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। বেলা ১১ থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর ৫টি প্রবেশমুখে কর্মসূচি পালন করবে দলটি।

শুক্রবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

রাজধানী যে ৫টি প্রবেশমুখে আজ বিএনপি অবস্থান কর্মসূচি পালন করবে সেগুলো হলো- গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট, শনির আখড়া এবং মুক্তি স্মরণী।

অবস্থান কর্মসূচিতে কে কোথায় থাকবেন
যাত্রাবাড়ি হানিফ ফ্লাই ওভার থেকে নেমে চট্টগ্রাম রোড দনিয়া কলেজ সংলগ্ন সড়কে অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

নয়া বাজার বিএনপি অফিস সামনে অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

উত্তরায় বিএনএস সেন্টারের কাছে অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

গাবতলী এস এ খালেক বাস স্টেশন সামনে অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এছাড়াও আজ গণতন্ত্র মঞ্চ গাবতলী মিরপুর মাজার রোড, ১২ দলীয় জোট চট্টগ্রাম রোড দনিয়া কলেজের সামনে, গণফোরাম ও পিপলস পার্টি মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বরে, জাতীয়তাবাদী সমমনা জোট চট্টগ্রাম রোড সাইনবোর্ড পার হবার আগে, এলডিপি উত্তরা আজমপুর বাস স্টেশনে, গাবতলী টেকনিক্যাল মোড় ও যাত্রাবাড়ী মোড়, গণঅধিকার পরিষদ (নুর) উত্তর আজমপুর ওভার ব্রিজ ও চট্টগ্রাম রোড শনির আঁকড়া ওভার ব্রিজ সংলগ্ন, এনডিএম চট্টগ্রাম রোড সাইনবোর্ড সংলগ্ন, গণ অধিকার পরিষদ (রেজা) রেজা কিবরিয়া ও ফারুক হাসান নেতৃত্বে মিরপুর মাজার রোড ও যাত্রাবাড়ি দনিয়া কলেজের সামনে অবস্থান করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com