1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আদালতের মামলার কারণে তিন আসনের ফল স্থগিত, নির্দেশনা জারি ইসির

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক ফলাফল নির্ধারণ হলেও তিনটি আসনের ফলাফল আপাতত ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতে দায়ের করা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে।
স্থগিত রাখা আসনগুলো হলো—শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ বিষয়ে পৃথক তিনটি চিঠি জারি করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম-৪ আসনের ক্ষেত্রে আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ নং ৪৪১/২০২৬ (হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৭৪/২০২৬ থেকে উদ্ভূত)-এর ৩ ফেব্রুয়ারির আদেশের আলোকে প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফলাফল প্রকাশে আইনগত বাধ্যবাধকতা থাকায় ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে।
একইভাবে চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীরের ক্ষেত্রে সিপিএলএ নং ৪৪০/২০২৬ (রিট পিটিশন নং ১০৫৩/২০২৬ থেকে উদ্ভূত) সংক্রান্ত আপিল বিভাগের আদেশ অনুযায়ী তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। কিন্তু মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফলও প্রকাশ করা যাবে না বলে জানিয়েছে ইসি।
শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর বিষয়ে সিপিএলএ নং ৪৪২/২০২৬ (রিট পিটিশন নং ১১৮৬/২০২৬ থেকে উদ্ভূত)-এর ৩ ফেব্রুয়ারির আদেশের আলোকে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন। তবে তার নির্বাচনের চূড়ান্ত ফলাফল আপিল বিভাগের চূড়ান্ত আদেশের ওপর নির্ভরশীল থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় সংশ্লিষ্ট তিন আসনের ফলাফল আদালতের রায়ের পর ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com