1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের রংপুর বিভাগে সাংগঠনিক সফর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৫০৮ বার দেখা হয়েছে

রংপুর প্রতিনিধিঃ আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের রংপুর বিভাগে সাংগঠনিক আলোচনা ও পরিচিত সফরে উপস্থিত হয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. লাভলু মিয়া, মহাসচিব মো. মাছুম ফারুকী এবং সহ-সভাপতি কাজল।

রংপুর বিভাগের সাংবাদিক নেতৃবৃন্দ উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এই সফরের মূল উদ্দেশ্য ছিল রংপুর বিভাগের সাংবাদিকদের সংগঠনের কার্যক্রম, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে পরিচিত করা।

সভায় রংপুর বিভাগের সাংবাদিক নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। সভাপতির বক্তব্যে মো. লাভলু মিয়া বলেন, “সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে সাংবাদিকদের আইনি প্রতিকার নিশ্চিত করা এবং সাংবাদিকতার স্বাধীনতা রক্ষা করা। আমরা সবাই একসঙ্গে কাজ করলে এই লক্ষ্য অর্জন সম্ভব।”

মহাসচিব মো. মাছুম ফারুকী তার বক্তব্যে বলেন, “এই সংগঠন সাংবাদিকদের জন্য একটি ন্যায়ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। সবাই মিলে কাজ করলে আমরা সাংবাদিকদের পেশাগত ও আইনি নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হব।”

এই সফর রংপুর বিভাগের সাংবাদিকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সবাই একযোগে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com