1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আফগানদের বিপক্ষে বাংলাদেশের চিন্তার কিছু নেই : আব্দুর রাজ্জাক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এশিয়া কাপে আজ মঙ্গলবার শারজায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে চিন্তার বিষয় সাম্প্রতিক সময়ে টাইগারদের টি-টোয়েন্টির পারফর্ম্যান্স, সঙ্গে প্রথম ম্যাচে আফগানিস্তানের দাপুটে জয় তো ভয় ধরিয়ে দিচ্ছেই।

যদিও এসব বিষয়কে তেমন আমলে নিচ্ছেন না টাইগারদের নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি জানালেন, চিন্তার কোন কিছু নেই, এসব নিয়ে ভাবার সময় নেই।

নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে বিধ্বস্ত করে আফগানরা। ব্যাটিং কিংবা বোলিং কোন বিভাগেই এদিন লঙ্কানদের মাথা তুলে দাঁড়াতে দেননি গুরবাজ-মুজিবরা।

রাজ্জাক জানালেন, এসব নিয়ে ভাবছেন না তিনি। একই সঙ্গে টাইগাররা ভালো করবে বলেই বিশ্বাস এই নির্বাচকের।

রাজ্জাক বলেন, ‘আমি টেনশনের কোন কারণই দেখছি না, এসব নিয়ে আমাদের ভাবার সময় নাই। কারা ভালো করছে, কারা খারাপ করছে সেসব নিয়ে আমরা চিন্তিত নয়। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই মাঠের ক্রিকেটে।’

দীর্ঘ বিরতির পর নতুন করে আবারও টি-টোয়েন্টির দায়িত্বে ফিরেছেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার দলের দায়িত্ব নেওয়ায় দল সঠিক পথেই এগোবে বলে বিশ্বাস রাজ্জাকের।

এই নির্বাচক বলছিলেন, ‘সাকিব টি-টোয়েন্টির সেরা খেলোয়াড়দের মধ্যে একজন, একই সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটার। অধিনায়ক হিসেবে সাকিব জানে, বোঝে কখন কি করতে হবে। আমি আশা করছি দলকে সে সঠিক পথেই রাখবে।’

দীর্ঘ ৩ বছর পর দলে ডাক পেয়েছেন সাব্বির রহমান, এ ছাড়া শেষ মুহূর্তে দলে যুক্ত হয়েছেন নাঈম শেখ। রয়েছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী এবং মেহেদী মিরাজ। সেক্ষেত্রে প্রথম ম্যাচের একাদশ কেমন হবে জানতে চাইলে রাজ্জাক জানান যোগ্যরাই সুযোগ পাবে দলে।

এ বিষয়ে তিনি বলেন, ‘দেশে বসে সেখানকার কথা বলাটা আসলে কঠিন কাজ। তবে ধারণা করছি সেরা একাদশই মাঠে খেলবে। যেহেতু টি-টোয়েন্টিতে আমাদের নতুনভাবে শুরুর আভাস দেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্ট, কোচ, অধিনায়ক সবাই মিলে সিদ্ধান্ত নিয়েই যোগ্যদের দলে রেখে একাদশ সাজাবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com