1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আবারও জেলে যেতে পারেন পরীমনি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাভারের বিরুলিয়ায় বোট ক্লাবে ২০২১ সালের ৮ জুন রাতে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলেছিলেন চিত্রনায়িকা পরীমনি। সে সময় আলোচনায় আসেন ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদ। পরীমনির মামলায় জামিনে কারামুক্ত হয়ে নাসির পাল্টা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলা করেন। এবার সেই মামলায় জেলে যেতে হতে পারে পরীমনিকে।

এরই মধ্যে মামলায় সত্যতা পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই প্রতিবেদন দাখিল করেছে। এতে বিচার পেতে পরীমনি ও নাছির মুখোমুখি হন।

শ্লীলতাহানির মামলায় আসামিরা আদালতে হাজিরা দিলেও পরীমনির সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় বিচার কাজ এগোয়নি ততটা। বারবার তারিখ ধার্য করা হলেও দুই পক্ষের ব্যস্ততার অজুহাতে আটকে আছে বিচারকাজ।

২০২২ সালের ১৮ মে মামলাটির বিচার কাজ শুরু হয়। এরপর আদালত সাক্ষ্যগ্রহণের জন্য ১০টি তারিখ ধার্য করেন। এর মধ্যে ৯টি ধার্য শেষ হলেও কোনো সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়নি। তবে আগামী ২৫ জুন ব্যবসায়ী নাছিরের মামলায় পরীমনিকে আদালতে উপস্থিত হতে হবে। পিবিআইর দেওয়া প্রতিবেদনে সমন জারি রয়েছে।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর পাবলিক প্রসিকিউটর শহিদুল ইসলাম বলেন, সাক্ষী হাজির না করে সময়ের আবেদন করা হয়। বাদীপক্ষ কোনো যোগাযোগ করে না। এসব কারণে মামলার বিচার বিলম্বিত হয়।

নাছিরের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল বলেন, পরীমনির করা মামলায় ধার্য তারিখে হাজির না হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে বিচার, ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। পরীমনি হাজির হলে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে, সেই কারণেই তিনি হাজির হন না বলেও মনে করেন তিনি।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, আসামিরা ব্যবসায়িক কারণে দেশের বাইরে থাকেন। ফলে আদালত সাক্ষ্যগ্রহণের জন্য দীর্ঘদিন পরপর তারিখ দেন। এছাড়া পরীমনি অসুস্থ ও শুটিংয়ের কারণে আদালতে সাক্ষ্য দিতে আসতে পারেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com