1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আবারও সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো : ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবারও সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো এবং দেশকে মুক্ত করবো ইনশাআল্লাহ। বৃহস্পতিবার মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি।

ফখরুল বলেন, বর্তমান সরকার যে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে তাতে দেশের মানুষ আজ অতিষ্ঠ। এভাবে একটি দেশ চলতে পারে না। আবারও সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো এবং দেশকে মুক্ত করবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, যাদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা এসে তাদের শ্রদ্ধা জানাই। যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম তা আজও অর্জন হয়নি। মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার। কিন্তু আজকে এই আওয়ামী সরকার একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে বিরোধী দলকে নির্মূল করছে।

বেগম খালেদা জিয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশ নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ঝুলিয়ে দিয়ে তাকে গ্রেফতার করেছে। জিয়া আজকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। সরকার তার যথাযথ চিকিৎসার ব্যবস্থাও নিচ্ছে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com