1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আমরা আগামী প্রজন্মের কাছে দায়বদ্ধ: তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা আগামী প্রজন্মের কাছে দায়বদ্ধ। সেই সঙ্গে ৩১ দফা বাস্তবায়ন করতে স্বাস্থ্য খাত, কৃষি খাতসহ নারী উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্ব দিতে হবে। জনসমর্থিত দল দেশ পরিচালনায় দায়িত্বে থাকলে জনগণ ও দেশের স্বার্থ নিরাপদ থাকবে। ৩১ দফা সফল বাস্তবায়নের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের উচিত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।

মানিকগঞ্জে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৫ আগস্টের আগে মানুষের দাবি ছিল স্বৈরাচার পতনের। আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি। এখন ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামত করতে হবে। এটা বাস্তবায়নের জন্য বিএনপি নেতাকর্মীদের জনগণের কাছে যেতে হবে। জনগণকে ৩১ দফা সম্পর্কে জানাতে হবে। নিজেদের প্রস্তুত করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা গায়েবি মামলা দেওয়া হয়েছে। অনেকেই হাত পায়ে ডান্ডাবেরি পরে পিতামাতার জানাজায় অংশ নিয়েছেন। আমাদের নেতাকর্মীদের নানাভাবে স্বৈরাচারী সরকার হয়রানি করেছে। কাউকে হত্যা করে, কাউকে আহত করে, আবার কারো ব্যবসার ক্ষতি করে অর্থনৈতিকভাবে ক্ষতি করেছে। এসব কিছুর জবাব দেওয়া যাবে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে।

তিনি আরও বলেন, বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা আছে। সেটা জনগণের মাঝে ভোটের আস্থা ছড়িয়ে দিতে হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আফরোজা খান রিতার সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপি মিডিয়া সেলের প্রধান ডা. মওদুদ আলমগীর পাভেল।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবীর, সাবেক সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান শান্ত, সহ-সভাপতি ড. খন্দকার আকবার হোসেন বাবলু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুখসানা খানম মিতু।

প্রশিক্ষণ দেন বিএনপি নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু ও অর্পণ বাংলাদেশের সভাপতি বীথিকা বিনতে হোসাইন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com