1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আমরা বিএনপির জন্য ওয়েট করব : সিইসি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চতুর্থ দিনের মতো বুধবার নির্বাচন কমিশনে (ইসি) চলছে সংলাপ। নির্বাচন কমিশন দুই দফায় বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে। সময় বরাদ্দ থাকলেও না আসার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবু অপেক্ষায় থাকবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এদিন সকালের সংলাপ শেষে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে ঐক্য তৈরির আহ্বান জানান সিইসি।

বিএনপি সংলাপে আসছে না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, আমরা ওয়েট করব।

তবে বিএনপিকে সংলাপে আনার জন্য বিশেষ কোনো উদ্যোগ নেবেন কি না জানতে চাইলে এর কোনো উত্তর দেননি সিইসি।

তিনি বলেন, যেসব দলের ইসির ওপর আস্থা আছে তারা সংলাপে এসেছে। অন্যদেরও আস্থা ফিরবে বলে আশা প্রকাশ করেন সিইসি।

বুধবার সংলাপে ডাকা হলেও প্রত্যাখ্যান করেছে বিএনপি। বিকেলে ৩টায় দলটির সাথে সংলাপের পূর্বনির্ধারিত তারিখ ছিল কমিশনের। এছাড়া এদিন সংলাপে বসেছে বাংলাদেশ গণতন্ত্রী পার্টি। আগামী নির্বাচনে সব দলের মধ্যে ঐকমত্য সৃষ্টির আহ্বান জানায় দলটি। নির্বাচনে কালোটাকা বন্ধ, ইসির নিরপেক্ষ অবস্থানসহ ৭ দফা দাবি জানায় গণতন্ত্রী পার্টি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com