1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আমাদের কবরও একসঙ্গে হবে: পরীমনি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ৩৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বর্তমান সময়ের টপ অব দ্যা মিডিয়া আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। তিনি নিজেই জন্ম দেন সমালোচনার। এমনি এক আলোচনার জন্ম দিয়ে আবারও সংবাদের শিরোনাম হন পরীমনি। হঠাৎ করেই এই নায়িকা ভক্তদের মাঝে আলোচান ও সমালোচনার ঝড় তুলেন।

গতকাল সোমবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে তিনি নিজেই জানান, মা হতে চলেছেন এই নায়িকা। পরীর সন্তানের বাবা হচ্ছেন অভিনেতা শরিফুল রাজ। জানা যায়, গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা। নির্মাতা গিয়াসউদ্দীন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুণীন’–এর শুটিং করতে গিয়ে প্রেমে পড়েছিলেন পরী-রাজ। এরপর বিয়ে এবং কাল বিলম্ব না করে সন্তান গ্রহণ করেছেন। এদিকে আজ স্ত্রী পরীমণিকে নিয়ে শরিফুল রাজ বলেন, ‘পরীমণি কখনই আমাকে ছেড়ে যাবে না, আমিও যাবো না। আমাদের দুজনের কবরটাও একসঙ্গে হবে।’

রাজ জানান, ‘গুনিন’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় তাদের পরিচয় এবং প্রেম। এ কারণেই প্রেম ও পরিণয়ের পুরো কৃতিত্ব পরিচালক গিয়াস উদ্দিন সেলিমকে দিতে চান শরিফুল রাজ। অভিনেতা রাজ বলেন, ‘তার ছবি করতে গিয়েই পরীকে পেয়েছি।’ আর পরী কখনোই তাকে ছেড়ে যাবেন না বলেও বিশ্বাস করেন শরিফুল রাজ। এদিকে অভিনেতা রাজ সোমবার পরীমণির একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। ছবিতে পরীমণির হাতে একটি ফুল, মুখে মাস্ক, হুইলচেয়ারে বসা। হুইলচেয়ারটি এগিয়ে নিয়ে যাচ্ছেন চিত্রনায়ক শরিফুল রাজ। তার মুখেও মাস্ক। ছবির ক্যাপশনে লেখা, ‘কনগ্র্যাচুলেশন রাজ, থ্যাংক ইউ পরী।’ছবিটি দেখার পর প্রথমে অনেকেই ভাবেন, হয়তো কোনো সিনেমার দৃশ্য। কিন্তু তা ঠিক নয়, বাস্তব দৃশ্য এটি, যা সম্পর্কে পরে সাংবাদিকদের জানান পরী। আলোচিত এই অভিনেত্রী জানান, তিনি মা হতে চলেছেন এবং তার সন্তানের বাবা শরিফুল রাজ। খবরটি জানানোর পর শুভ কামনায় ভাসতে থাকেন পরী-রাজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com