1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

আমাদের মাথা উঁচু রাখতে হবে: আর্জেন্টিনা কোচ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। ট্রফি জিতে এই বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চান তিনি। কিন্তু গ্রুপ পর্বের বাধা পাড়ি দেওয়াই তো কঠিন হয়ে গেল! কাতার বিশ্বকাপে বড় অঘটন ঘটিয়ে দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার লুসাইল স্টেডিয়ামে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে সবাইকে চমকে দিয়েছে তারা। যদিও ১২ মিনিটের ব্যবধানে তিন বার সৌদি আরবের জালে বল ঢুকিয়েছিলেন মেসিরা। কিন্তু সবগুলো গোলই বাতিল হয়ে যায়। কারণ অফসাইডের ফাঁদে পা দিয়েছেন স্ট্রাইকাররা।

সামনে মেসিদের জন্য অপেক্ষা করছে মেক্সিকো এবং পোল্যান্ড। কনকাকাফ অঞ্চলের দল মেক্সিকো। দারুণ ফুটবল খেলে তারা। গোছানো এবং দ্রুততালের ফুটবল। সৌদি আরবের বিপক্ষে যে ফুটবল খেলেছেন লিওনেল মেসিরা, এমন খেলা দিয়ে কি মেক্সিকো আর পোল্যান্ডকে হারাতে পারবেন!

গতকাল ম্যাচের প্রথমার্ধে মেসির লক্ষ্যভেদে পিছিয়ে পড়ার পর এশিয়া দলটিকে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরান সালেহ আল শেহরি। পাঁচ মিনিটের ব্যবধানে তাদের পক্ষে জয়সূচক গোল করেন সালেম আল দাওসারি। হাই ব্যাক-লাইন ও পাল্টা-আক্রমণ নির্ভর কৌশলে গতিময় ফুটবল উপহার দেয় সৌদি আরব। প্রতিপক্ষের ফরোয়ার্ডদের রুখতে চোখ ধাঁধানো নৈপুণ্য দেখান তাদের গোলরক্ষক মোহাম্মেদ আল ওয়াইস ও ডিফেন্ডাররা। সব মিলিয়ে পাঁচটি সেভ করেন তিনি।

পাঁচ মিনিটের ওই ঝড়ে এলোমেলো হয়ে পড়ে আর্জেন্টিনা। ম্যাচ শেষে এ ব্যাপারে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি গণমাধ্যমকে বলেছেন, ‘এটা হজম করা কঠিন। চার-পাঁচ মিনিটের মধ্যে তারা দুই গোল করেছে। (লক্ষ্যে) দুই শট রেখে দুই গোল করেছে তারা।’

আর্জেন্টিনার সঙ্গে পাঁচবারের সাক্ষাতে এটি সৌদির প্রথম জয়। দুই দলের আগের চার ম্যাচে দুটিতে জিতেছিল আর্জেন্টিনা, দুটি হয়েছিল ড্র। অঘটনের শিকার হয়ে কষ্ট পেলেও শিষ্যদের মনে ঘুরে দাঁড়ানোর বীজ বপন করছেন আর্জেন্টাইন কোচ, ‘এটা একটা দুঃখজনক দিন। কিন্তু যেটা আমরা সব সময় বলি, আমাদের মাথা উঁচুতে রাখতে হবে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’

স্কালোনি বলেন, ‘আমাদেরকে এই হার থেকে ঘুরে দাঁড়াতে হবে এবং পরের দুই ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে। এর চেয়ে বেশি কিছু বিশ্লেষণ করার দরকার নেই আমাদের।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com