1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

আমাদের সরকার তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাস করে : হাছান মাহমুদ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টাল বাংলাদেশ গড়ার ফলে তথ্যপ্রযুক্তির সর্বজনীন প্রসার ও গণমাধ্যমের যুগান্তকারী বিকাশ আমাদেরকে স্মার্ট সমাজের পথে এগিয়ে নিচ্ছে বললেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আয়োজিত ৩য় আন্তর্জাতিক ‘তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনা’ সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী এসময় ‘স্মার্ট সমাজে সকলের যথাযথ তথ্যপ্রাপ্তির সুযোগ’ (ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল অ্যাকসেস টু ইনফরমেশন ফর স্মার্ট সোসাইটি) প্রতিপাদ্য নিয়ে এ সম্মেলন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আরও বলেন, আমাদের সরকার তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাস করে, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। সে কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ ডিজিটাল এবং গত সাড়ে ১৪ বছরে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের বিকাশ অভূতপূর্ব।

দেশের ইউনিয়ন পর্যায়ে তথ্য সেবাকেন্দ্র, দেশব্যাপী ইন্টারনেট সংযোগ, মানুষের একাধিক সিমকার্ড ব্যবহারের কারণে ১৭ কোটি মানুষের হাতে ১৮ কোটি মোবাইল সিমকার্ড বিশ্বজগতের তথ্য ও জ্ঞানকে সহজলভ্য করেছে উল্লেখ করে সম্প্রচারমন্ত্রী বলেন, এই তথ্য ও জ্ঞানকে বিবেচনা ও দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারলে জীবন আরও সমৃদ্ধ হবে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. মুহাম্মদ জিয়াউল হক মামুনের সভাপতিত্বে ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ার ড. দিলারা বেগম অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির অধ্যাপক জিলিয়ান অলিভার উপস্থাপিত মূল প্রবন্ধের ওপর বক্তব্য রাখেন।

তিন দিনব্যাপী এ সম্মেলনে দেশের গবেষকদের সঙ্গে ভারত, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং বসনিয়া-হার্জেগোভিনার গবেষকসহ ১৩টি দেশের প্রায় ৪০০ অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও উপদেষ্টা ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে বৃহস্পতিবার (৩ আগস্ট) প্রাক-উদ্বোধনী অনলাইন সেশনের মাধ্যমে শুরু হওয়া এ সম্মেলন ৪২টি গবেষণাপত্র নিয়ে আলোচনার মাধ্যমে শনিবার (৫ আগস্ট) শেষ হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com