1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

‘আমার একটাই প্রতিজ্ঞা, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেব’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, স্বাস্থ্য খাত সম্পর্কে আমি অনেক কিছু জানি। আমি দায়িত্ব নেওয়ার পর আমার একটাই প্রতিজ্ঞা যে আমি জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেব, প্রান্তিক জনগোষ্ঠী যাতে স্বাস্থ্যসেবা পায়।

শনিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নড়াইল ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে জেলা হাসপাতালের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নড়াইলে যদি একটা ভালো হাসপাতাল, অপারেশন থিয়েটার হয় তাহলে তো রোগীরা ঢাকা বা যশোরের দিকে যাবে না। বড় বড় হাসপাতালে রোগীদের চাপে হাঁটা যায় না। আমার যদি এখানে ভালো চিকিৎসা দিতে পারি, রোগীরা ঢাকামুখী হবে না। নড়াইলের দুটি সুন্দর হাসপাতাল দেখলাম। হাসপাতাল দুটিকে যদি চালু করা যায় তাহলে বহু মানুষের উপকার হবে। আমি অবশ্যই এ ব্যাপারে কাজ করব।

সংসদ সদস্য মাশরাফির প্রশংসা করে তিনি বলেন, মাশরাফি যেভাবে হাসপাতালটাকে নিজের মনে করে, এভাবে যদি সারাদেশের সংসদ সদস্যরা মনে করতেন তাহলে অবশ্যই বাংলাদেশের স্বাস্থ্যসেবা অনেক ওপরে যেত। সংসদ সদস্যরা যদি যার যার এলাকার হাসপাতালে গিয়ে নিজের চেকআপ করান। তাহলে জনগণের আস্থাটা বাড়বে। সংসদ সদস্যরা যদি কথায় কথায় বিদেশ চলে যান তাহলে জনগণের আস্থা আসবে না।

এ সময় জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ( পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা, নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মেহেদি হাসান, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল গফফার প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল ৩টার দিকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামান্ত লাল সেন লোহাগড়া উপজেলায় ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com