1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আমার দেশও এনটিভি টাঙ্গাইল প্রতিনিধি মহব্বত হোসেনকে ক্ষুদে বার্তায় হত্যার হুমকি, থানায় জিডি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৪ বার দেখা হয়েছে

মোঃ হালিম মিয়া,বিশেষ প্রতিনিধি : দৈনিক আমার দেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মহব্বত হোসেনকে হত্যার হুমকি এবং অন্তত ৫টি হত্যা মামলার আসামী করার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় রোববার দিবাগত রাতে টাঙ্গাইল সদর থানায় সাধারন ডায়েরি করেছেন সাংবাদিক মহব্বত হোসেন।
জানা গেছে, লাবু খন্দকার নামের এক ব্যাক্তি গত রোববার সন্ধায় মহব্বত হোসেনের হোয়াটস এ্যাপস নম্বরে একটি অডিও কল রেকর্ড পাঠায়। এরপর ক্ষুদে বার্তায় একের পর এক হুমকি দেয়া হয়। ক্ষুদে বার্তায় লাবু খন্দকার বলে সুলতান সালাউদ্দিন টুকু তোকে বাঁচাতে পারবেনা। লাবু আরো হুমকি দেয়, আমি তোর পত্রিকা ও টেলিভিশনের চাকুরী খামু এবং তোকে ৫টি হত্যা মামলার আসামী বানামু। ঢাকায় এনটিভি ও আমার দেশ অফিসে আসলে হাত-পা ভেঙ্গে দেয়ার হুমকিও দেয়া হয়। এছাড়া পত্রিকা ও এনটিভি অফিসে কুরিয়ার সার্ভিসে মহব্বত হোসেনের বিরুদ্ধে পাঠানো অভিযোগের খাম ও কুরিয়ার সার্ভিসের রশিদের কয়েকটি ছবি পাঠায় হোয়াটস এ্যাপে।
এদিকে লাবু খন্দকারের পাঠানো অডিও ক্ষুদে বার্তায় দেখা যায়, অজ্ঞাত এক নারীকে হত্যা মামলার বাদি সাজিয়ে তার কাছ থেকে শেখানো বক্তব্য রেকর্ড করা হয়। এতে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও মহব্বত হোসেনকে জড়িয়ে আপত্তিকর কথাবার্তা বলানো হয়। সাজানো অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় লাবু খন্দকার।
এব্যপারে সাংবাদিক মহব্বত হোসেন রাতেই সদর থানায় সাধারন ডায়েরি করেন। এতে তিনি উল্লেখ করেন, টাঙ্গাইলের জনৈক এক সাংবাদিক নেতার উস্কানীতে লাবু খন্দকার গত কয়েক মাস ধরে সাংবাদিক মহব্বত হোসেন ও তার পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে কুরুচিপুর্ন কথা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com