1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আরও সময় চান চুল কেটে দেওয়া সেই শিক্ষক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকাকে আত্মপক্ষ সমর্থনের জন্য ২ দফা সময় দেওয়া হলেও হাজির না হয়ে আরও সময় চাইছেন তিনি। তবে, তাকে নতুন করে সুযোগ দেবেনা তদন্ত কমিটি। জানা গেছে, আত্মপক্ষ সমর্থনে বক্তব্য উপস্থাপনের জন্য তদন্ত কমিটির কাছে মুখোমুখি না হয়ে কালক্ষেপণ করছেন শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন। কখনো মোবাইল করে তদন্ত কমিটির কাছে সময় চাচ্ছেন, আবার কখনো অসুস্থতার অজুহাত দেখিয়ে দুই সপ্তাহের সময় চেয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইমেইল ও পত্র পাঠাচ্ছেন।

গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির সংস্কৃতি ঐতিহ্য ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন বাতেন ১৩ থেকে ১৪ জন শিক্ষার্থীর মাথার চুল কেটে দেন। এ ঘটনায় ২৭ সেপ্টেম্বর রাতে আত্মহত্যার চেষ্টা করেন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুল হোসেন তুহিন (২৫)। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন। এ ঘটনায় রবীন্দ্র স্টাডিজ বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেলকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল বলেন, ‘তদন্ত কমিটির কাছে আত্মপক্ষ সমর্থনের জন্য অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময় ৩ অক্টোবরের মধ্যে তিনি হাজির হননি। তিনি শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ রয়েছেন বলে দাবি করে ২ সপ্তাহের সময় চেয়েছেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com