1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আরাফাতের ময়দানে ১৫ লাখের বেশি হাজি, হজের মূল রুকন আজ সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৮৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা চলমান রয়েছে সৌদি আরবে। আজ (মঙ্গলবার) ৯ জিলহজ, হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ১৫ লাখের বেশি মুসল্লি ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হয়ে আল্লাহর দরবারে ইবাদত, দোয়া ও ক্ষমা প্রার্থনায় মগ্ন রয়েছেন।
হজ পালনের উদ্দেশ্যে আগত হাজিরা এর আগে মিনায় অবস্থান করে হজের প্রস্তুতিমূলক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ইহরামের সাদা পোশাকে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মিনা, আরাফাত ও আশপাশের এলাকা। এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজারের বেশি হজযাত্রী হজে অংশ নিয়েছেন।
হজের বিধান অনুযায়ী, আজ সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন হাজিরা। এরপর তারা মুজদালিফায় গিয়ে একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন এবং রাতযাপন করবেন সেখানে।
আগামী ১০ জিলহজ মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুণ্ডন এবং ফরজ তাওয়াফ ও সাফা-মারওয়ার সায়ি সম্পন্ন করবেন হাজিরা। ১১ ও ১২ জিলহজ তিন জামারায় কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। বিদায়ী তাওয়াফের মাধ্যমে সম্পন্ন হবে পবিত্র হজ।
পবিত্র হজকে কেন্দ্র করে মক্কা, মদিনা, মিনা, আরাফাত ও মুজদালিফাসহ সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সৌদি কর্তৃপক্ষ। নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে এক লাখের বেশি সদস্য।
সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com