1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

আলোকচিত্র শিল্পী মোস্তাফিজুর রহমান মিন্টুর জন্মদিন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৪০৯ বার দেখা হয়েছে

আজ ২১শে জানুয়ারি আলোকচিত্র শিল্পী মোস্তাফিজুর রহমান মিন্টুর জন্মদিন । ১৯৬৬ সালের এদিন তিনি নাটোরের গোপালপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন । ফটোগ্রাফির হাতেখড়ি বাবা লুৎফর রহমানের কাছে । দেশবরেণ্য গুণী আলোকচিত্র শিল্পী লুৎফর রহমান ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পছন্দের একজন ফটোগ্রাফার । যিনি ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচন থেকে শুরু করে ১৯৭৫ সাল পর্যন্ত সময়ে বঙ্গবন্ধুর সাহচর্যে থেকে বহু অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রচুর ছবি তুলে খ্যাতি অর্জন করেন । তাঁরই সুযোগ্য সন্তান মোস্তাফিজুর রহমান মিন্টু আশির দশক থেকে আলোকচিত্র শিল্পী হিসেবে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে । মাননীয় প্রধানমন্ত্রী মানবতার নেত্রী শেখ হাসিনা সহ বিশিষ্ট সাংস্কৃতিক ও চলচ্চিত্র ব্যক্তিত্বদের ছবি তুলে প্রশংসিত হয়েছেন । বাংলাদেশের বিনোদন ম্যাগাজিনে তার তোলা ছবি প্রচ্ছদ হিসেবে বেশি ব্যবহৃত হয়েছে । মোস্তাফিজুর রহমান মিন্টু তাঁর বাবার তোলা বঙ্গবন্ধুর ছবি নিয়ে ‘চিরঞ্জীব মুজিব'(১৯৯৬) নামে ফটো অ্যালবাম সম্পাদনা করেন । ‘বেতার বার্তা’য় প্রচ্ছদ হিসেবে ব্যবহৃত মাননীয় প্রধানমন্ত্রীর ছবি তুলে মিন্টু আলোচিত হন । মোস্তাফিজুর রহমান মিন্টুর তোলা ছবির প্রদর্শনী হয়েছে বহুবার । সফলতার উপহার স্বরুপ পেয়েছেন শেরেবাংলা পদক, মাদার তেরেসা পদক, কাজী নজরুল পদক সহ বেশ কিছু পুরস্কার । বর্তমানে তিনি বাংলাদেশ বেতারের আলোকচিত্র শিল্পী হিসেবে কর্মরত । যুক্ত আছেন বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটি, বাচসাস, ফিল্মক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাথে । মিন্টু বাবার হাতে গড়া ‘প্রতিচ্ছবি’ ডিজিটাল স্টুডিওতে মডেলিং ফটোগ্রাফি করেন । জন্মদিনে তাকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com