1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আশরাফুল-রাব্বির ব্যাটে বরিশালের সংগ্রহ ২১১, শুরুতেই বেকায়দায় ঢাকা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২৬১ বার দেখা হয়েছে

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে মুখোমুখি হয়েছে বরিশাল বিভাগ ও ঢাকা মেট্রো। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় প্রথম স্তরে উন্নীত হওয়ার সম্ভাবনা বেশি মেট্রোর। তবে শেষ রাউন্ডের ম্যাচে স্বস্তিতে নেই তারা।

প্রথম দিন শেষে ৮ উইকেট হাতে রেখে বরিশালের চেয়ে ১৯২ রানে পিছিয়ে রয়েছে ঢাকা মেট্রো। বরিশাল অলআউট হয়েছে ২১১ রানে। জবাবে ১৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছে মেট্রো।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বরিশালের শুরু তেমন ভালো ছিল না। দলীয় পঞ্চাশের আগেই সাজঘরে ফেরেন দুই ওপেনার আবু সায়েম চৌধুরী ও ইফতেখার হোসেন ইফতি। ধাক্কা সামাল দিয়ে তৃতীয় উইকেটে ৮১ রানের জুটি গড়েন অধিনায়ক ফজলে মাহমুদ রাব্বি ও সালমান হোসেন ইমন।

তরুণ বাঁহাতি স্পিনার রকিবুল হাসানের বলে সালমান (৩৯) এলবিডব্লিউ হলে ভাঙে এই জুটি। ৫৬ রান করে ফেরেন অধিনায়ক ফজলে রাব্বি।

এরপর একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন মোহাম্মদ আশরাফুল (১০০ বলে ৩৬)। শেষ দিকে দ্রুত উইকেট হারায় বরিশাল।

মেট্রোর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন রকিবুল। এছাড়া একেএস স্বাধীন ও আসাদুল্লাহ হিল গালিবের শিকার ২টি করে উইকেট।

শেষ ঘণ্টায় ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি বাঁহাতি ওপেনার নাঈম শেখ ও কিপার-ব্যাটসম্যান জাহিদুজামান। ১৩ রানে দুজনকেই হারায় ঢাকা মেট্রো। পরে আর বিপদ ঘটতে দেননি অধিনায়ক সাদমান ইসলাম ও নাইটওয়াচম্যান হিসেবে নামা রকিবুল।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)

বরিশাল ১ম ইনিংস: ৭৫.৩ ওভারে ২১১ (আবু সায়েম ১, ইফতেখার ১৭, ফজলে রাব্বি ৫৬, সালমান ৩৯, আশরাফুল ৩৬, সোহাগ ২৬, মইন ১, ইসলামুল ৪, রাব্বি ৩, তানভির ১০, রুয়েল ০*; কাজী অনিক ১৮-৬-৩৫-১, স্বাধীন ১৩-৩-৪৩-২, গালিব ১১-২-৩৩-২, শরিফউল্লাহ ১৫-৬-৩১-১, রাকিবুল ১৮.৩-৪-৬০-৪)

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৮ ওভারে ১৯/২ (নাঈম শেখ ৫, সাদমান ৮*, জাহিদুজ্জামান ০, রাকিবুল ৩*; রাব্বি ৪-১-৭-০, রুয়েল ৪-১-৯-২)

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com