1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আশুরার পর আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন, আনুষ্ঠানিক সময়সূচি পরে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট, তেহরান, ৯ জুন: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্মরণে গঠিত কমিটি জানিয়েছে, পবিত্র মহররমের ১০ তারিখ আশুরার শোককাল শেষ হওয়ার পর তাঁর বিদায়, জানাজা ও দাফন অনুষ্ঠান সম্পন্ন হতে পারে।
মঙ্গলবার (৯ জুন) আয়াতুল্লাহ আলি খামেনি এবং তাঁর পরিবারের সদস্যদের শেষকৃত্য ও স্মরণ অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত দ্বিতীয় দফা বিবৃতি প্রকাশ করে সংশ্লিষ্ট কমিটি।
বিবৃতিতে বলা হয়, ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের স্মরণে পালিত মহররমের প্রথম দশ দিনের শোকানুষ্ঠানের প্রতি শ্রদ্ধা জানিয়ে জানাজা ও দাফনের সময়সূচি আশুরার পর নির্ধারণ করা হয়েছে।
কমিটি জানায়, মর্যাদাপূর্ণভাবে বিদায়, জানাজা ও দাফন অনুষ্ঠান সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। শোকাহত জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সেবা, নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থাপনার কাজ চলছে।
এ সময় অনুষ্ঠান নিয়ে বিভিন্ন দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত অনুমাননির্ভর ও যাচাইবিহীন তথ্যের বিষয়ে সতর্ক করে কমিটি। বিবৃতিতে বলা হয়, এসব গুজব ও বিভ্রান্তিকর তথ্য মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে। তাই সবাইকে কেবল আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।
কমিটি আরও জানায়, জানাজা, দাফন ও স্মরণানুষ্ঠানের চূড়ান্ত সময়সূচি এবং বিস্তারিত তথ্য যথাসময়ে সদর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত আগ্রাসনে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি, তাঁর পরিবারের কয়েকজন সদস্য, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং বহু সাধারণ ইরানি নিহত হয়েছেন বলে দাবি করা হয়।
সূত্র: মেহের নিউজ এজেন্সি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com