1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আসছে ওমিক্রন বিএ.২, ভয় পাচ্ছেন বিজ্ঞানীরা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৪ বার দেখা হয়েছে

অতি দ্রুত বাড়ছে ওমিক্রনের এই নতুন রূপের সংক্রমণ। ইংল্যান্ড, ডেনমার্ক, দক্ষিণ আফ্রিকা-সহ নানা দেশে বাড়ছে ওমিক্রনের এই নতুন রূপটি।

ওমিক্রনের নতুন ধরণটি কি আগের ধরনটির চেয়ে বেশি সংক্রামক? এর কোনো পাকা প্রমাণ না পেলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীদের অনুমান, এটির সংক্রমণের হার ওমিক্রনের পুরনো ধরণটির থেকে বেশি।

কিন্তু এটি কতটা বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, সে বিষয়টি এখনো পরিষ্কার নয় বিজ্ঞানীদের কাছে।

গত এক সপ্তাহের মধ্যে ১ কোটি ৬০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন কোভিডে। এর মধ্যে বড় অংশই ওমিক্রনের নতুন রূপে সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে মনে করছেন বিজ্ঞানীরা।

গত এক সপ্তাহে সারা পৃথিবীতে ৭৫ হাজারের বেশি মৃত্যু হয়েছে করোনার কারণে। এই সংখ্যা কিছুটা হলেও দুশ্চিন্তা বাড়িয়েছে বিজ্ঞানীদের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র বিজ্ঞানীরা বলছেন, এটি এড়িয়ে যাওয়ার সবচেয়ে ভালো উপায় একটাই- টিকাকরণ। আগামী দিনে কেমন গতিতে টিকাকরণ হচ্ছে, তার উপরেই নির্ভর করবে কোভিডের আরও একটি ঢেউ এসে পড়বে কি না। বা এসে পড়লেও সেটি কতটা মারাত্মক আকার নেবে, সেটিও নির্ভর করবে টিকাকরণের হারের উপর। এমনই বলছেন বিজ্ঞানীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com