1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আসাম ও মেঘালয়ে বন্যা-ভূমিধসে নিহত ৩১

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৩৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রবলবৃষ্টি, বন্যা ও ভূমিধসে গত দুই দিনে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় দুই রাজ্য আসাম ও মেঘালয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১২ জন আসামের এবং ১৯ জন মেঘালয়ের।

এছাড়া গত দুই দিনে মেঘালয়ের মাওসিনরাম জেলা, চেরাপুঞ্জি শহর ও বাংলাদেশের সীমান্তবর্তী ত্রিপুরার রাজধানী আগরতলায় গত ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

মেঘালয়ের প্রত্যেক নিহতের পরিবারকে ৪ লাখ রুপি সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাঙমা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আসামের প্রায় ৩ হাজার গ্রাম ও ৪৩ হাজার হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। এছাড়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এসব গ্রামের সেতু, বাঁধ ও সড়ক।

আসাম রাজ্য প্রশাসনের কর্মকর্তারা এনডিটিভিকে জানান, শনিবার রাজ্যের হোজাই জেলায় বন্যার্তদের বহনকারী একটি নৌকা ডুবে তিন শিশু নিখোঁজ হয়েছে। বাকি ২১ জন যাত্রীর সবাইকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তারা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে টেলিফোন করে রাজ্যের বন্যা পরিস্থিতির খোঁজ নিয়েছেন। পাশাপাশি, কোনো সহযোগিতা প্রয়োজন হলে কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com