1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আহমদ শফী ও বাবুনগরীর পাশেই শায়িত হলেন নুরুল ইসলাম জিহাদী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী ও আরেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা নুরুল ইসলাম জিহাদী।

আজ মঙ্গলবার ফজরের নামাজের পর ভোর রাতেই দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার বায়তুন নূর জামে মসজিদের পশ্চিম পাশে তাকে দাফন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরিস।

তিনি বলেন, গতকাল বাদ এশা ঢাকার বায়তুল মোকাররম মসজিদে নুরুল ইসলাম জিহাদীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তার মরদেহ সড়ক পথে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় নিয়ে আসা হয়। আজ ফজরের নামাজের আগে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী ও আরেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবরের পাশেই তাকে দাফন করা হয়েছে।

একদিন লাইফ সাপোর্টে থাকার পর না ফেরার দেশে চলে গেছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী।

গতকাল সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ল্যাব এইডে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি শনিবার থেকে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রোববার নুরুল ইসলাম জিহাদীর ছেলে মোর্শেদ বিন নূর জানিয়েছিলেন, গত শনিবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার বাবাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

গত বছরের ১৩ ডিসেম্বর হেফাজত ইসলামের মহাসচিব নুর হোসাইন কাসেমী মারা যাওয়ার পর ২৩ ডিসেম্বর নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিবের দায়িত্ব দেয়া হয়। তখন হেফাজতের আমির ছিলেন জুনায়েদ বাবুনগরী। গত ১৯ অগাস্ট তিনি মারা যাওয়ার পর এখন মুহিবুল্লাহ বাবুনগরী আমিরের দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com