1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আ. লীগের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন কাদের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ২৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৯ জুন) এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের এ শুভেচ্ছা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ঈদুল আজহা ত্যাগের মহিমায় সমুজ্জ্বল। আমাদের কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি, কল্যাণের পথ রচনা করতে হবে। আর এ জন্য সবাইকে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার বিকল্প নেই।

তিনি বলেন, অর্জনের ধারাবাহিকতায় উন্নয়নশীল বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমাণে, স্মার্ট বাংলাদেশ গঠনে নিরলস কাজ করে যাচ্ছেন; নিষ্ঠা, সততা ও ত্যাগের মহিমায়। অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কর্ম, চিন্তা, ত্যাগ, আনুগত্য ও সততার চর্চায় নিবেদিত হওয়ার আহ্বান জানাই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, আজকের এই দিনে আহ্বান জানাই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ঐক্যের মন্ত্রে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার।

আসুন, বিভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হই। ত্যাগের পরশপাথরে পরিশুদ্ধ করি মনের কালিমা। আলোকিত করি হৃদয় কোণের অন্ধকার। ক্ষুদ্র স্বার্থ পরিহার করে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে হই নিবেদিতপ্রাণ।

বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা- ঈদ মোবারক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com