1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইউএস মাস্টার্স টি১০ লিগে রংপুর রাইডার্স খেলবে আটলান্টা রাইডার্স নামে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ২১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : যুক্তরাষ্ট্র ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ইউএস মাস্টার্স টি১০ লিগে নাম লিখিয়েছে বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। যুক্তরাষ্ট্র ক্রিকেটের দল আটলান্টা ফায়ারের সঙ্গে আগের বছরই পার্টনারশিপ করেছে রাইডার্স। এবার তাদের সঙ্গে জোঁট বেঁধে আটলান্টা রাইডার্স নামে নতুন দল গঠন করেছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন রংপুর রাইডার্স।

আটলান্টা রাইডার্সের জার্সিতে আলো ছড়াবেন নাসির হোসেন, ফরহাদ রেজা-সহ ৫ বাংলাদেশী ক্রিকেটার। দলে আছেন লেন্ডন সিমন্স, রবিন উথাপ্পার মতো ভীনদেশি তারকা ক্রিকেটাররা। আগেরদিন প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে চূড়ান্ত হয়েছে আটলান্টা রাইডার্স স্কোয়াড। টাইগার অলরাউন্ডার নাসির হোসেন গত কয়েক মৌসুম ধরেই খেলছেন আটলান্টা ফায়ারে। ঘরের ছেলে নাসির হোসনকে রেখেই দল চূড়ান্ত করেছে আটলান্টা রাইডার্স। ১৬ সদস্যের স্কোয়াডে বাকি ৪ বাংলাদেশি অলরাউন্ডার ফরহাদ রেজা, পেসার কামরুল ইসলাম রাব্বি, টপ অর্ডার ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী আর বাঁ-হাতি স্পিনার ইলিয়াস সানি।

আর ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান লেন্ডল সিমন্স ব্যাটিংয়ে দলের বড় শক্তি। ওপেনিংয়ে তাঁর সঙ্গী হতে পারেন ভারতের সাবেক ব্যাটসম্যান রবিন উথাপ্পা। ওয়েস্ট ইন্ডিজের ডুয়াইন স্মিথ, অস্ট্রেলিয়ার ডেভিড হাসি, পাকিস্তানের হাম্মাদ আজম, নিউজিল্যান্ডের গ্র্যান্ড ইলিয়টের সার্ভিসও নিশ্চিত করেছে রাইডার্স। ১৬ সদস্যের স্কোয়াডে আরও আছেন শ্রীলঙ্কার চতুরঙ্গ ডি সিলভা, পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান, ভারতীয় পেসার শ্রীশান্ত, জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা আর শ্রীলঙ্কার আমিলা আপানসু।

গত ৬ বছর ধরে আবুধাবিতে ক্রিকেটের দ্রুততম গতির ফরম্যাট টি১০ লিগ সফলভাবে আয়োজন করছে টি টেন গ্লোবাল স্পোর্টস। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এসএএমপি আর্মি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি যৌথভাবে আয়োজন করছে ইউএস মাস্টার্স টি টেন লিগ। যেখানে অংশ নেবে যুক্তরাষ্ট্রের ৬ দল। সবকিছু ঠিক থাকলে আগামি আগস্টে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।

আটলান্টা রাইডার্স স্কোয়াড: লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), রবিন উথাপ্পা (ভারত), ডুয়াইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড হাসি (অস্ট্রেলিয়া), নাসির হোসেন (বাংলাদেশ), হাম্মাদ আজম (পাকিস্তান), গ্র্যান্ট ইলিয়ট (নিউ জিল্যান্ড), ফরহাদ রেজা (বাংলাদেশ), চাতুরঙ্গ ডি সিলভা (শ্রীলঙ্কা), কামরুল ইসলাম রাব্বি (বাংলাদেশ), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), শ্রীশান্ত (ভারত), হ্যামিল্টন মাসাকাদজা (জিম্বাবুয়ে), জুনায়েদ সিদ্দিকী (বাংলাদেশ), ইলিয়াস সানি (বাংলাদেশ) ও আমিলা আপানসু (শ্রীলঙ্কা)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com