1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইউক্রেনে রুশ হামলায় ভারতীয় শিক্ষার্থী নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৩৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এই প্রথম এক ভারতীয় ছাত্রের মৃত্যু। মৃত ছাত্রের নাম নবীন এস.জি। তিনি কর্ণাটকের বাসিন্দা। রুশ সেনার হামলায় তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার (১ মার্চ) ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।

এক টুইট বার্তায় তিনি জানান, ‘গভীর দুঃখের সাথে আমরা নিশ্চিত করছি যে আজ সকালে খারকিভে গোলাগুলিতে একজন ভারতীয় ছাত্র প্রাণ হারিয়েছে। মন্ত্রণালয় তার পরিবারের সাথে যোগাযোগ করছে। আমরা পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই।’

এরইমধ্যে রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রদূতদের তলব করেছে পররাষ্ট্রমন্ত্রণালয়। তাদের কাছে ইউক্রেনের খারকিভে আটক ভারতীয় ছাত্রদের দ্রুততার সঙ্গে ফেরানোর দাবি জানানো হবে।

মঙ্গলবার সকাল থেকেই ইউক্রেনজুড়ে হামলার মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে রুশ সেনা। একের পর এক মিসাইল হানায় গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বড় বড় বাড়ি। যার মধ্যে বহু সরকারি সংস্থার অফিস রয়েছে।

যুদ্ধবিধ্বস্থ ইউক্রেনে আটকে রয়েছে এখনও বহু ভারতীয় শিক্ষার্থী। কেউ মাটির তলায় আশ্রয় নিয়েছেন, কেউ বা বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। আটক ভারতীয়দের ফেরাতে ইতিমধ্যে তৎপর হয়েছে নয়াদিল্লি। ইউক্রেনের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে কেন্দ্রীয় মন্ত্রীদের দূত হিসেবে পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com