1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ইউক্রেনে রুশ হামলায় ২১ বেসামরিক নাগরিক নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ মে, ২০২২
  • ৬৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পূর্ব ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় দেশটির ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। দোনেতস্কের গভর্নরের বরাত দিয়ে মঙ্গলবার (৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় দোনেতস্কের গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, ‘অ্যাভদিভকা কোক প্ল্যান্টে রাশিয়ার সামরিক বাহিনীর হামলা ও গোলাবর্ষণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।’

কিরিলেনকো আরও বলেন, লাইমান শহরে রাশিয়ার হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া ভুগলেদার শহরে আরও চারজন নিহত হয়েছেন এবং ভেলিকা নোভোসিল্কা ও শানড্রিগোলোভ গ্রামে নিহত হয়েছেন দু’জন।

তিনি বলেন, প্রায় এক মাস আগে ক্রামতোরস্ক শহরের একটি ট্রেন স্টেশনে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ৫৯ জন নিহত হওয়ার পর থেকে রুশ আক্রমণে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

এদিকে ইউক্রেনের খেরসন অঞ্চলে রাশিয়ার সেনাদের হামলায় একজন নিহত হয়েছেন। কচুবিভস্কি রুরাল কমিউনিটি ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছে, খেরসন অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরহত হয়েছেন আরও চারজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com