1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ইভা রহমানকে বিয়ের কারণ জানালেন মাহফুজুর রহমান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে দীর্ঘ ৯ বছরের সম্পর্কের ইতি টেনেছেন কণ্ঠশিল্পী ও সাবেক সংবাদ পাঠিকা ইভা রহমান। সেই সঙ্গে নতুন সম্পর্কের সূচনা করেছেন গায়িকা।

গেলো রোববার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ইভার বাসায় একদম ঘরোয়া আয়োজনে সোহেল আরমানের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

তাদের বিয়েতে কাছের কিছু আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। বর্তমানে নতুন স্বামীর সঙ্গে ঢাকার গুলশানে বসবাস করছেন ইভা রহমান।

জানা গেছে, গত ৪ জুন মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় ইভার। গত ১৭ সেপ্টেম্বর বিচ্ছেদের সার্টিফিকেট হাতে পান তিনি। ঠিক তার দু’দিন পরই বিয়ের পিঁড়িতে বসেন ইভা। তখনই নিজের নামের শেষে ‘রহমান’ পদবি মুছে ফেলেন। সোশ্যাল মিডিয়াতেও এখন তার নামের সঙ্গে ‘রহমান’ শব্দটি নেই। রহমানের পরিবর্তে নতুন যোগ হয়েছে ‘আরমান’ পদবি।

এদিকে সাবেক দম্পতি মাহফুজুর রহমান-ইভা রহমানকে নিয়ে যখন আলোচনা তুঙ্গে ঠিক সেসময় মাহফুজুর রহমানের পুরনো একটি সাক্ষাৎকারের ভিডিও নিজের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে নতুন করে আপলোড করেছেন উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। গেলো মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) আপলোড করা ভিডিওটি এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৬ শত ৮৫ বার দেখা হয়েছে।

ভিডিওটি দেখেই বুঝা যাচ্ছে, সেটি এটিএন বাংলার জনপ্রিয় রম্য ম্যাগাজিন অনুষ্ঠান ‘সেন্স অব হিউমার’ এর একটি অংশ। শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় সেখানে অতিথির আসনে বসা ছিলেন ড. মাহফুজুর রহমান। তারকাদের জীবনের নানা গোপন তথ্য ফাঁস করে ইতোমধ্যেই আলোচিত হয়ে উঠেছে অনুষ্ঠানটি। এটি তৈরি হয়েছে দেশের বিভিন্ন অঙ্গনের সেলিব্রেটিদের নিয়ে। সেই অনুষ্ঠানে খোলামেলা আলাপে সেলিব্রেটিরা নির্দ্বিধায় বলে ফেলেন তাদের না বলা অনেক কথা। ভুলে যান সেটি একটি টিভি অনুষ্ঠান।

ভিডিওতে দেখা যায়- ড. মাহফুজুর রহমানের মুখোমুখি বসে আছেন শাহরিয়ার নাজিম জয়। তিনি মাহফুজুর রহমানের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ইভা রহমানকে প্রথম আপনার ভালো লেগেছিলো কবে, কখন এবং কীভাবে?

সঞ্চালকের প্রশ্নের জবাবে ড. মাহফুজুর রহমান বলেন, সবাই মনে করে ইভা রহমানের সঙ্গে আমার প্রেম করে বিয়ে। কিন্তু এটা ভুল ধারণা। এটা প্রেম ছাড়া বিয়ে।

কথার রেশ টেনে তিনি বলতে থাকেন, কোনো কারণে আমি সিদ্ধান্ত নিলাম বিয়ে করবো। তখন আমি মেয়ে খোঁজা শুরু করলাম। কিন্তু কেউ বিশ্বাস করে না আমি বিয়ে করবো। সেসময় আমি ইভা রহমানকে প্রপোজ করলাম। প্রপোজ করার পর সে (ইভা) বললো- স্যার আপনি কি সত্যিই বিয়ে করতে চান? আমি বললাম- হ্যাঁ, সত্যিই বিয়ে করতে চাই। তখন সে (ইভা) বললো- তাহলে স্যার আমাকে একটু চিন্তা করতে দেন। আমি বললাম- ঠিক আছে, করেন। চিন্তা করার ১০ দিন পর সে জানালো- সত্যি স্যার আপনি যদি বিয়ে করেন, তাহলে করবো।

এ সময় জয় ড. মাহফুজুর রহমানের উদ্দেশ্যে বলেন, স্যার ঠিক ওই মুহূর্তটাকে চিন্তা করে যদি একটু নস্টালজিতে ফিরে যাই, ইভা রহমান আপনার সামনে বসা, আপনি একটি গান শোনাচ্ছেন। কি গান শোনাবেন? সে গানের দুটো লাইন শুনতে চাই।

তখন ড. মাহফুজুর রহমান গেয়ে ওঠেন, তোমাকে দেখে মন ভালো হয়ে যায়, মন ভালো হয়ে যায়…। এরপর তারা অন্যান্য বিষয় নিয়েও কথা বলেন।

প্রসঙ্গত, এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে চাকরি শুরু করেন ইভা রহমান। সেই সুবাদেই চ্যানেলটির চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে পরিচয়। অতঃপর বিয়ে করেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com