1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইভিএমে ভুল ধরতে পারলে পুরস্কার: ইসি আনিছুর রহমান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ মে, ২০২২
  • ৫৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আমাদের ইভিএম মেশিনের মতো সেরা মেশিন পৃথিবীর কোথাও নেই। রাজনৈতিক প্রতিটি দলে আইটি বিশেষজ্ঞ আছে, তাদেরকেও আমরা আমাদের মেশিন দেখাব। তাদের হাতে ছেড়ে দেব, দেখান কোথায় ভুল আছে? আর কোন মেশিন কোথায় যাচ্ছে কেউ জানে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

শনিবার (২১ মে) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ্রের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার চাই লাউ মারমা।

মো. আনিছুর রহমান বলেন, ইভিএমের কোনো ভুল-ত্রুটি যদি কেউ ধরতে পারে, তার জন্যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা প্রদান করেছেন। তবে ইভিএম নিয়ে অনেকে অনেক কথা বলেন। এ জন্য আমরা আগামীতে দেশে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে নিয়ে বসব।

তিনি বলেন, এখানে উপজেলা, জেলা, আঞ্চলিক নির্বাচন অফিসাররা আছেন, আপনারা অফিসে ইভিএম রাখবেন যাতে করে মানুষ সেটা দেখতে পারে কীভাবে ভোট প্রয়োগ করতে হয়। অনেকে বলে এক জায়গায় ভোট দিলে অন্য জায়গায় চলে যায়। এ ধরনের ভ্রান্ত ধারণা দূর করতে হবে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক। বর্তমান কমিশনে আমরা যারা আছি সবাই জনগণের অধিকার জনগণকে প্রয়োগ করতে দেব। যত ধরনের বাধা বিপত্তি আসুক না কেন আমরা তা প্রতিহত করব। যদি প্রতিহত করতে না পারি তাহলে বসে থাকব না, চলে যাব।

এ সময় সভা সঞ্চালনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন। সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com