1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ইমরান নন, পিটিআইয়ের নতুন চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২০৩ বার দেখা হয়েছে

নির্বাচিত হওয়ার পর পেশোয়ারে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ব্যারিস্টার গওহর। তিনি বলেন, ইমরান খানের প্রতিনিধি হিসেবে তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। তার ভাষায়, আমরা দেশকে সামনে এগিয়ে নেবো।

যতক্ষণ এ পদে থাকবো ততক্ষণ ইমরান খানের প্রতিনিধি হিসেবে কাজ করবো। তিনি বর্তমানে জেলে রয়েছেন। কারো সঙ্গে যুদ্ধ করবে না পিটিআই। এ সময় তিনি অভিযোগ করেন, পিটিআই নির্বাচনে যে প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে অন্য কোনো রাজনৈতিক দল তা হচ্ছে না। অন্য দলগুলো যে বিদেশি অর্থ পাচ্ছে তা দেখছে না আদালত। তিনি আরও অভিযোগ করেন, দলের নেতা অনেক মামলার মুখোমুখি। দলের পক্ষ থেকে আদালতে তার পক্ষে আবেদন করা হলেও কোনো স্বস্তি মেলেনি। এখন পর্যন্ত দলের বহু নেতাকর্মী আন্ডারগ্রাউন্ডে অথবা জেলে বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পিটিআইয়ের ভিতরে এই নির্বাচনের খুব বেশি গুরুত্ব রয়েছে। দলটির চেয়ারম্যান ইমরান খান জেলে। এই প্রথমবার তিনি চেয়ারম্যানের পদ ব্যারিস্টার গওহরের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। ইমরান খান জেল থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। এ সপ্তাহের শুরুর দিকে পিটিআইয়ের সদস্য ও সিনিয়র আইনজীবি ব্যারিস্টার আলি জাফর দলের চেয়ার হিসেবে গওহরের নাম ঘোষণা করেন। জানান তার দায়িত্ব হবে অস্থায়ী। ইমরান খান তোষাখানা মামলা থেকে যখন বেরিয়ে আসবেন তখন তার কাছে এই দায়িত্ব আবার হস্তান্তর করবেন।

দলটির এই নির্বাচন আয়োজন করা হয় মোটরওয়ে টোল প্লাজার কাছে পেশোয়ারের রানো গারহি এলাকায়। তাতে সভাপতিত্ব করেন খাইবার পখতুনখাওয়ার প্রেসিডেন্ট আলি জামান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com