1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ইমাম ও মুয়াজ্জিন সাহেবদের ঈদ উপলক্ষে প্রদেয় হাদিয়া এখনো দেয়া হয়নি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৯৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক ইমাম ও মুয়াজ্জিন সাহেবদের ঈদ উপলক্ষে প্রদেয় হাদিয়া এখনো দেয়া হয়নি।
এতে ইমাম ও মুয়াজ্জিন সাহেবগনের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সাহেবদের সাথে কথা বলে জানা গেছে , প্রতি বছর রমজানের শেষ দশকের মধ্যে এই হাদিয়া প্রদান করা হয়। তাঁরা আক্ষেপ করে বলেন, অতীতে এ হাদিয়া সময়মতো পেলেও বর্তমান বৈষম্য বিরোধী অন্তর্বর্তী সরকারের আমলে কাদের কারণে তারা এখনও পর্যন্ত হাদিয়া থেকে বঞ্চিত? তাঁরা বুঝতে পারছেনা।
উত্তর মাদারটেক বায়তুল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা অলিউল্লাহ হেলালি সাহেবের কাছে জানতে চাইলে তিনি বলেন,বিগত বছরের মতো তারা কয়েক ধাপে যোগাযোগ করে তথ্য আপগ্রেড করেছেন, এবং বলেছিলেন সময়মতো সম্মানি ভাতা প্রদান করা হবে। কিন্তু এখনও পর্যন্ত ইমাম সাহেব গন পাননি। দক্ষিণ মাদারটেক বাইতুন নূর জামে মসজিদের খতিব মুফতি সানোয়ার সাহেব বলেন, সরকারি সকল নির্দেশনামূলক চিঠি ও সিটি কর্পোরেশনের বিজ্ঞপ্তি প্রচারে ইমাম ও মুয়াজ্জিন সাহেবগন অগ্রনী ভূমিকা পালন করে আসছেন।
এতদসত্ত্বেও তাদের সম্মানী না পাওয়ায় ইমাম ও মুয়াজ্জিন ও মুসুল্লিদের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
দক্ষিণ সিটি করপোরেশনের সকল ইমাম ও মুয়াজ্জিন ও সচেতন মুসুল্লিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com