1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে আবারো রকেট হামলা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৪৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে মার্কিন অধিকৃত একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে দেশটির প্রতিরোধকামী সংগঠনগুলো গত কয়েক মাস ধরে যে হামলা চালিয়েছে তার অংশ হিসেবে এই রকেট হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা বাহিনীর সদস্য জানিয়েছেন যে, আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে একটি কাতিউশা রকেট আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

কোনো গোষ্ঠী বা সংগঠন এই রকেট হামলার দায়িত্ব স্বীকার করেনি এবং রকেট হামলার কারণে ঘাঁটির বিশেষ কোনো ক্ষতি হয়েছে বলেও খবর পাওয়া যায় নি।

ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে ৩০ লাখ ডলার পুরস্কার দেয়া হবে বলে ওয়াশিংটন ১০ দিন আগে ঘোষণা দিয়েছে। এরপর নতুন করে আইন আল আসাদ ঘাঁটিতে এই হামলা হলো।

একই সময়ে সালাহউদ্দিন প্রদেশ ও বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর লাগোয়া এলাকার মার্কিন সামরিক অবস্থানে রকেট হামলা হয়েছে। এসব হামলার জন্যও কোনো ব্যক্তি বা গোষ্ঠী দায়িত্ব স্বীকার করে নি তবে আমেরিকা সাধারণত মার্কিন-বিরোধী ইরাকি প্রতিরোধকামী সংগঠনগুলোকে দায়ী করে থাকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com