1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ইরানকে ‘একশব্দে’ কঠিন বার্তা দিলেন বাইডেন!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরায়েলকে লক্ষ্য করে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনের বরাতে শুক্রবার (১২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি মনে করেন ইসরায়েলে হামলা চালাতে ইরান খুব বেশি দেরি করবে না। এ ধরনের পদক্ষেপ না নিতে ইরানকে সতর্ক করেছেন তিনি। গতকাল শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন এসব কথা বলেছেন।

১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাস প্রাঙ্গণে হামলা হয়। ওই হামলায় ইরান রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডারসহ সাত কর্মকর্তা নিহত হন। হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান।
ইরানের প্রতি বার্তা কী—জানতে চাইলে বাইডেন একেবারে সংক্ষেপে বলেন, ‘ডোন্ট (হামলা নয়)’।

১ এপ্রিলের এ হামলার ঘটনায় ইসরায়েল দায় স্বীকার করেনি। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে।

ইরানের হামলার আশঙ্কাকে কেন্দ্র করে ভারত, ফ্রান্স, পোল্যান্ড ও রাশিয়ার মতো দেশগুলো তাদের নাগরিকদের ওই অঞ্চলে ভ্রমণ নিয়ে সতর্ক করেছেন। গতকাল জার্মানিও তাদের নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে।সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com