1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ইরানকে ‘বাজিয়ে দেখছিল’ ইসরাইল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২০২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ প্রদেশ ইসপাহানের একটি সামরিক ঘাঁটিতে ইসরাইলি হামলার পর ইরানিরা সতর্ক হয়ে উঠেছে।

১৩ এপ্রিল ইসরাইলে তেহরানের ৩০০ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর তেলআবিবের সম্ভাব্য প্রতিশোধের বিষয়ে ধারণা আছে, এমন ক’জন পশ্চিমা কর্মকর্তা বিশ্বাস করেন, এটি কেবল ‘প্রথম দফা’।

লেবাননের একজন পশ্চিমা কূটনীতিকের ভাষ্য, ইসরাইলের কৌশলটি হচ্ছে- সামান্য হামলার মাধ্যমে ইরানকে বড় পরিসরে পাল্টা হামলা করার জন্য উত্তেজিত করে তোলা।

এদিকে, একজন পশ্চিমা সামরিক কর্মকর্তা জানান, সিরিয়া এবং ইরাক থেকে পাওয়া তথ্য বলছে, ড্রোন হামলার প্রাথমিক লক্ষ্যবস্তু ছিল জরুরি রাডার ব্যবস্থা।

তার মতে, ইসরাইল ইরান এবং তার মিত্র হিজবুল্লাহর মতোই তারা প্রথমে রাডারগুলো ধ্বংস করার চেষ্টা করেছে। তাছাড়া, মিথ্যা ও বিভ্রান্তিকর লক্ষ্য তৈরির পাশাপাশি তারা ইরানের রাডার সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, যাতে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে না পারে।

এ ঘটনার ব্যাপারে ইরান থেকে অনেক পরস্পরবিরোধী তথ্য আসছে। ইরানের আইআরজিসির ঘনিষ্ঠ গণমাধ্যম তাসনিম যদিও ‘নির্ভরযোগ্য’ সূত্রের বরাত দিতে ‘ইরানে হামলা’র বিষটি অস্বীকার করেছে।

কিন্তু কিছু ইরানি গণমাধ্যম আবার বলছে যে, এ ঘটনায় ইরানের পক্ষ থেকে কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখানো হবে না।

এখন প্রশ্ন হল, এটি কি সত্যিই ইসরাইলের প্রত্যাশিত প্রতিশোধ ছিল? যে পশ্চিমা কর্মকর্তাদের সঙ্গে বিবিসি কথা বলেছে তারাও বলছেন যে, এটি প্রত্যাশিত ছিল না। এটি কেবলমাত্র ‘বাজিয়ে দেখার একটি ফাঁদ।’ তথ্যসূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com