1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ইরানি হামলা ‘সমাপ্ত’, কী করবে ইসরাইল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরাইলে ইরানি হামলা ‘সমাপ্ত’ হয়েছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। এখন ইসরাইল এবং তার মিত্ররা কিভাবে এর প্রতিক্রিয়া দেখায়, তার ওপর নির্ভর করবে পরবর্তী পরিস্থিতি।

জাতিসঙ্ঘে ইরানি মিশন তাদের এক্স পোস্টে জানায়, ইসরাইলে তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ‘আত্মরক্ষার বৈধ অধিকার বিষয়ক জাতিসঙ্ঘ সনদের ধারা ৫১-এর বলে’ এবং সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে ইসরাইলের ১ এপ্রিল হামলার জবাবে।

এতে বলা হয়, ‘বিষয়টি দৃশ্যত সমাপ্তি ঘটেছে।’

এতে আরো বলা হয়, ‘তবে ইসরাইলি কর্তৃপক্ষ যদি আরেকটি ভুল করে, তবে ইরানের জবাব হবে আরো মারাত্মক। এটা ইরান এবং ইসরাইলি দুর্বৃত্ত শাসকদের মধ্যেকার সঙ্ঘাত। আর এ থেকে যুক্তরাষ্ট্রকে অবশ্যই দূরে থাকতে হবে।’

এদিকে কাতার বিশ্ববিদ্যালয়ের হাসান বারারি আল জাজিরাকে বলেন, ইসরাইলের ওপর ইরানের হামলা ‘একটি তীব্রতাবৃদ্ধি’। তবে একইসাথে তা ‘হিসাবি’ এবং ‘সুবিবেচিত’।

বারারি বলেন, ইরানের দামেস্ক দূতাবাসে ইসরাইলি হামলার বিষয়টির ‘সমাপ্তি’ ঘটেছে বলার অর্থ হলো ইরান ‘আর প্রতিশোধ চায় না।’

তিনি বলেন, ‘ইরানিরা যা করার চেষ্টা করছে, তা পরিমিত, হিসাবি আক্রমণ। আর তা করা হয়েছে প্রতিরোধ ক্ষমতা লাভের জন্য এবং আপনি নিজের প্রক্সিদের সামনে নিজেকে দুর্বল হিসেবে উপস্থাপন করতে পারেন না।’

ইরানের হামলা গাজায় ইসরাইলের যুদ্ধের ওপর কেমন প্রভাব ফেলতে পারে, এমন প্রশ্নের জবাবে বারারি বলেন, ‘এর পুরোটাই নির্ভর করবে ইসরাইলিরা পরিস্থিতি কেমনভাবে বিবেচনা করে, তার ওপর।’

তিনি বলেন, ‘আমি জানি যে সরকারে থাকা ডানপন্থী অনেক রাজনীতিবিদ একে সুযোগ হিসেবে দেখছে। কারণ বিশ্বের মনোযোগ ইরান-ইসরাইলের দিকে সরে যাবে এবং তারা গাজায় তখন আরো জঘন্য কিছু কাজ করতে পারবে।’ সূত্র : আল জাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com